আলিপুরদুয়ার, ৮ ডিসেম্বর :
আলিপুরদুয়ার জেলা পুলিশের বড় সাফল্য। রবিবার প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত অনুকূল ঠাকুরের প্রাচিচেতা উৎসবে ঘটে একাধিক ছিনতাই এর ঘটনা। সেই ছিন্তাইয়ের ঘটনায় যুক্ত এক মহিলা গ্যাংকে ১২ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করল আলিপুরদুয়ার জেলা পুলিশ। সেই গ্যাঙ-এ ছিল ১৪ জন মহিলা এবং ৪ জন পুরুষ সদস্য। এদের প্রত্যেকের বাড়ি চন্দন নগর কমিশনারেটের অন্ত্ররগত ব্যান্ডেলে । দুটি বিলাশবহুল গাড়ি করে এই দলটি এসেছিল আলিপুরদুয়ারে। এদের কাছ থেকে ২ টি সোনার হার এবং ১ লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ।
পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, এই দলটি বিভিন্ন সাংস্কৃতিক এবং ধার্মিক অনুষ্ঠানগুলিকে টার্গেট করে সেখানে তাদের ছক কষত। ভিড়ের মাঝে ঢুকে কোন মহিলাক্র ঘিড়ে ধরে তার গলার থেমে সেই মহিলার অজান্তেই গায়েভ করে দিত পরনের সোনার জিনিস। সোমবার আলিপুরদুয়ার আদালতে পেশ করবে পুলিশ।

