আলিপুরদুয়ার, ১৭ মার্চ :
কালচিনি থেকে তৃণমূল প্রার্থী হলেন বীরেন্দ্র বরা ওঁরাও। প্রায় ১০ বছর পর ভোটের ময়দানে নামলেন তিনি। তাঁর নাম ঘোষণা হতেই উচ্ছাস বীরেন্দ্রর পরিবারের সদস্যদের মধ্যে। তাঁর অনুগামী এবং দলের কর্মী, সমর্থকরা এসে তাকে মিষ্টিমুখ করান। বীরেন্দ্র বরা ওঁরাও জানান, “টানা দুবার কালচিনি আসন তৃণমূলের হাতছাড়া হয়েছে। তবে এবারে আমি জয়ী হয়ে এই আসন মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেব। মানুষ আমার সঙ্গে আছে।”

