আলিপুরদুয়ার, ২ ফেব্রুয়ারী :
জলদাপাড়ায় দেখা গেল ধূসর লাঙ্গুর। পর্যটকদের সাফারি চলাকালীন এদিন সকালে দেখা যায় ধূসর লাঙ্গুরটিকে। যা দেখতে পেয়ে উচ্ছ্বসিত পর্যটকরা। পাশাপাশি বিরল প্রজাতির এই প্রাণীটিকে দেখতে পেয়ে খুশির হাওয়া জলদাপাড়া এলাকায়।
ধূসর লাঙ্গুরকে আই ইউ সি এন লাল তালিকায়ভুক্ত করেছে।এটি বর্তমানে খুব কম দেখা যায়। ধূসর লাঙ্গুরের আবাসস্থলের হিমালয়ের পাদদেশের এলাকাগুলিতে।জলদাপাড়া সংলগ্ন টোটোপাড়া, লঙ্কাপাড়া এলাকাগুলি হিমালয়ের পাদদেশে অবস্থিত। মনে করা হচ্ছে এই এলাকাগুলি থেকে এসেছে এই লাঙ্গুরটি। নতুন প্রাণী দেখতে পেয়ে মুঠোফোনে তা বন্দী করেন পর্যটকরা। পরবর্তীতে বন অধিকারিকদের পাঠানো হয় ছবিটি। পরবর্তীতে বনকর্মীরা জানান সেটি একটি লাঙ্গুর।জলদাপাড়া জাতীয় উদ্যানের এডিএফও নবীকান্ত ঝাঁ জানান, “এই ধরণের প্রাণী জলদাপাড়ায় প্রথমবার দেখা গেল। আরও লাঙ্গুর আছে কী না তা দেখা হচ্ছে।”
ধূসর লাঙ্গুর স্থলজ এবং বৃক্ষজ উভয়ই।এর প্রাকৃতিক আবাসস্থল হল উপ-ক্রান্তীয় বা গ্রীষ্মমন্ডলীয় শুষ্ক বন এবং উপ-ক্রান্তীয় বা গ্রীষ্মমন্ডলীয় শুষ্ক ঝোপঝাড়।তবে এরা হিংস্র নয় বলে জানা যায়। ফলমুল খেয়েই এরা জীবনধারণ করে।

