কোচবিহার, ২৪ মার্চ :
মানুষ যাদেরকে ভোট দিয়েছে তারা এখন ঘরে ঘুমোচ্ছে—এমনই মন্তব্য করেছেন কোচবিহার দক্ষিণ বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিজিৎ দে ভৌমিক।
ভোটমুখী বঙ্গে ইতিমধ্যেই প্রার্থীদের জনসংযোগে নেমে পড়তে দেখা যাচ্ছে। শাসক থেকে বিরোধী—সব দলই মাঠে নেমেছে। তেমনই কোচবিহার দক্ষিণ বিধানসভার তৃণমূল প্রার্থী অভিজিৎ দে ভৌমিককে প্রতিদিন সকাল থেকেই জনসংযোগে বের হতে দেখা যাচ্ছে।
আজ ১৫ নম্বর ওয়ার্ডে জনসংযোগে গিয়ে তিনি বলেন, “মানুষ যাদেরকে ভোট দিয়েছে তারা এখনও ঘুমোচ্ছে। বিজেপি দক্ষিণে প্রার্থী ঘোষণা করলে পার্টি অফিসে ভাঙচুর চলবে, তাই তারা প্রার্থী দিতে পারছে না।”
এই নিয়ে বিজেপির জেলা সভাপতি অভিজিৎ বর্মন বলেছেন “প্রার্থী অবশ্যই ঘোষণা করা হবে, প্রথম দফা দ্বিতীয় দফা হয়েছে তৃতীয় দফায় ঠিক ঘোষণা করা হবে প্রার্থী তৃণমূল আগে তাদের গৃহযুদ্ধ সামলাক।”

