আলিপুরদুয়ার, ৫ জুলাই:
হ্যামিল্টনগঞ্জের বুন হাই স্কুলে আর্ট অফ লিভিং-এর উদ্যোগে এক সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হল। এই অনুষ্ঠানে রাজ্যের স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী বিশাল লামা-কে সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি বিশিষ্ট সমাজসেবী সাজু তালুকদার-কেও সম্মানিত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত সংগঠনের প্রতিনিধিরা জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে মানসিক স্বাস্থ্যের উন্নয়ন ও সুস্থ জীবনধারা গড়ে তোলার উদ্দেশ্যে যোগ ও ধ্যানের প্রসার ঘটানো প্রয়োজন।
আর্ট অফ লিভিং-এর পবন সিং ঝা বলেন, অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলেও সংগঠনের যোগ ও ধ্যানের কোর্স চালু করার উদ্যোগ নেওয়া উচিত। এই বিষয়ে তিনি প্রশাসনের কাছে আবেদন জানান যাতে স্কুলস্তরে এই কর্মসূচি চালু করা যায়।
অনুষ্ঠানে বক্তারা যোগ ও ধ্যানের গুরুত্ব তুলে ধরে বলেন, শিক্ষার্থীদের মানসিক চাপ কমানো এবং মনোসংযোগ বাড়ানোর ক্ষেত্রে এই ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

