কোচবিহার, ১৩ এপ্রিল :
ভয়মুক্ত পরিবেশে নির্বাচন করাতে অঙ্গীকারবদ্ধ কোচবিহার জেলা প্রশাসন। সুষ্ঠু ভাবে ভোটউৎসব পালন করার লক্ষে ‘ নো ছাপ্পা ভোট, নো ভায়োলেন্স এর মতো মোট আটটি সংকল্প বেঁধে নিয়েছেন তারা। সোমবার সাংবাদিক বৈঠক করে সেই আটটি বিষয় সকলের সামনে তুলে ধরা হয়। সাথে কোচবিহারের নাগরিক দের ভয়মুক্ত মনে বেরিয়ে ভোট দেওয়ার আবেদন জানান তারা।

