শিলিগুড়ি, ১৩ এপ্রিল :
গুজরিও ওকিনিয়াকন ক্যারাটে ডু কিওকাই পশ্চিমবঙ্গের তরফে শিলিগুড়িতে অনুষ্ঠিত হল ক্যারাটে বেল্ট গ্রেডিং পরীক্ষা সম্পন্ন হল। রবিবার শিলিগুড়ির খালপাড়া এলাকার স্কুলের এই পরীক্ষার আয়জন করা হয়। এদিনের এই পরীক্ষায় শিলিগুড়ির বিভিন্ন জায়গায় প্রায় ৫০ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করেন। জানাগেছে এই পরীক্ষার মাধ্যমে ক্যারাটে প্রশিক্ষণরত ছাত্র ছাত্রীরা বেল্ট উত্তীর্ণ হতে পারবেন। এদিন এই পরীক্ষার শিবিরের ব্যবস্থাপনায় ছিল সুবীরস ক্যারাটে একাডেমি। উপস্থিত ছিলেন ক্যারাটে প্রশিক্ষক সুবীর সরকার,স্কুলের কর্নধার পূর্বা ডালমিয়া সহ ছাত্র ছাত্রীরা।

