আলিপুরদুয়ার ১৫ মে
২০২৩ সালে পঞ্চায়েত ভোট হয়েছে পরবর্তীতে প্রায় তিন বছর হতে চললো কালচিনি পঞ্চায়েত সমিতি সাধারণ সভা ডাকা হয় নাই। এমনকি পঞ্চায়েত সমিতিতে কি কাজ হচ্ছে এই বিষয়ে কিছুই জানেনা বিজেপি থেকে নির্বাচিত পঞ্চায়েত সমিতি সদস্যরা।
এদিন কালচিনি পঞ্চায়েত সমিতির বিজেপির পঞ্চায়েত সমিতি সদস্যরা লিখিত আকারে কালচিনি বিডিও কে জানিয়ে দেন নিয়ম মাফিক পঞ্চায়েত সমিতি কার্যালয় চলতে হবে। সাধারণ সভা ডেকে সমস্ত কাজের বিষয়ে আলোচনা করতে হবে।
এই বিষয়ে কালচিনি পঞ্চায়েত সমিতি বিরোধী দলনেতৃ কবিতা কেরকাট্টা জানান এতদিন বিরোধী দের কোনো গুরুত্ব দেওয়া হত না এমনকি সাধারণ সভা একবার ও ডাকা হয় নাই। বিরোধী দলনেতৃ আরো জানান আমাদের কাছে অভিযোগ আছে কাজ না করে অনেক জায়গায় বিল পাশ হয়ে যেতো এদিন আমরা কালচিনি বিডিও কে জানিয়ে দিয়েছি কাজের মান পর্যবেক্ষণ করে তার পর বিল ছাড়া হবে সমস্ত নিয়ম মেনে পঞ্চায়েত সমিতি চলবে এতদিন কোনো নিয়ম মানা হত নিজের মনমর্জি করে তৃণমূল পরিচালিত কালচিনি পঞ্চায়েত সমিতি চলতো সেটা আর এখন চলবেনা

