on Air Now
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Reading: ভোট পরবর্তী হিংসার মামলায় তৃণমূলের উপপ্রধান গ্রেফতার, ১৪ দিনের জেল হেফাজত
Sign In
  • Join US
on Air Nowon Air Now
Font ResizerAa
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Search
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Have an existing account? Sign In
Follow US
© All Rights Reserved.
উত্তরবঙ্গকোচবিহারদিনহাটা

ভোট পরবর্তী হিংসার মামলায় তৃণমূলের উপপ্রধান গ্রেফতার, ১৪ দিনের জেল হেফাজত

Online Desk
Last updated: May 23, 2026 6:13 pm
By Online Desk
2 Min Read
Share
SHARE

দিনহাটা, ২৩ মে :

 

বাড়িঘর ভাঙচুর এবং লুটতরাজের অভিযোগে দিনহাটা ২ নম্বর ব্লকের বড় শাকদল গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধানকে গ্রেফতার করলো সাহেবগঞ্জ থানার পুলিশ। শুক্রবার রাতে তাঁর বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। ধৃত ওই গ্রাম পঞ্চায়েত উপপ্রধানের নাম ভব রঞ্জন বর্মন ওরফে ডংকার। শনিবার তাকে আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। এই ঘটনায় এলাকায় প্রচন্ড চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, ২০২৪ সালের লোকসভা ভোটের ফলাফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে দিনহাটার বিভিন্ন এলাকায় ভোট পরবর্তী হিংসা মাথাচাড়া দিয়ে ওঠে। সেই সময় দিনহাটা ২ নম্বর ব্লকের বড় শাকদল গ্রাম পঞ্চায়েতের জনৈক অজয় অধিকারীর বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে। সেই ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত হিসেবে বড় শাকদল গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান ভবরঞ্জন বর্মনের নাম উঠে আসে। গত ২০ মে ওই এলাকার বাসিন্দা অজয় অধিকারী সাহেবগঞ্জ থানায় বড় শাকদল গ্রাম পঞ্চায়েত উপ প্রধান ভবরঞ্জন বর্মনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে এদিন রাতে উপপ্রধান ভবরঞ্জন বর্মনকে গ্রেফতার করে সাহেবগঞ্জ থানার পুলিশ। এদিন তাকে আদালতে তোলা হলে বিচারক তার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
এ বিষয়ে ওই মামলার সরকারি পক্ষের আইনজীবী নীহার রঞ্জন গুপ্তা বলেন, ২০২৪ সালের ভোট পরবর্তী হিংসার ঘটনায় বড়শাকদল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভব রঞ্জন বর্মন ওরফে ডংকার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে অজয় অধিকারী নামে এক ব্যক্তি। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে ভবরঞ্জন বর্মন ও তার দলবল অজয় অধিকারী নামে ওই ব্যক্তির বাড়িতে যায় এবং তার বাড়ি ভাঙচুর করে। তারা অজয় অধিকারীর কাছে ৫০ হাজার টাকা দাবি করে। না দেওয়াতে তাদের হেনস্থা করা হয়। পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ভবরঞ্জন বর্মনকে গ্রেফতার করে। এদিন তাকে আদালতে তোলা হলে বিচারক তাঁর চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

You Might Also Like

শীতলকুচিতে প্রশাসনের তৎপরতা, নিহতের পরিবারে সাক্ষাৎ, সভার আগে প্রস্তুতি জোরদার
বাড়ি থেকে নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তিস্তা নদীর ধার থেকে উদ্ধার হল এক ব্যক্তির দেহ
বিধানসভা নির্বাচনের মুখে ফের একবার আগ্নেয়াস্ত্রের উদ্ধার কোচবিহারে
‘পরিযায়ী প্রার্থী নয়, স্থানীয় মুখ চাই’—মাথাভাঙায় প্রচারে গীরিন্দ্রনাথ বর্মন
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কোচবিহার জেলার স্বনির্ভর গোষ্ঠীর হস্তশিল্পের মেলার উদ্বোধন
TAGGED:#COOCHBEHAR#DINHATA#Northbengal
Share This Article
Facebook Email Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

More Popular from ON AIR NOW

উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

By Online Desk
1 Min Read

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

By Online Desk
আবহাওয়াআলিপুরদুয়ারউত্তরবঙ্গকোচবিহারজলপাইগুড়িদক্ষিণবঙ্গ

রাজ্যজুড়ে কালবৈশাখী ও বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সতর্কতা, তীব্র গরম থেকে মিলবে স্বস্তি

By Online Desk
4 Min Read
- Advertisement -
Ad image
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

চুরি হয়ে যাওয়ায ভেড়া খুঁজতে খুঁজতে ভেড়ার ডাক শুনে পঞ্চানন মোড়ে একটি বাড়িতে ঢুকতেই নজরে আসে…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

গোটা রাজ্য জুড়ে বিগত কয়েকদিন ধরে চলছে এক অশান্তির বাতাবরণ। মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় হিংসার প্রতিচ্ছবি।…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে বাংলাদেশের ইলিশ

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। উৎসব পার্বণ মানেই খাওয়া-দাওয়ার মেতে ওঠেন ভোজন রসিক বাঙ্গালী সমাজ। যেকোনো…

By Online Desk
on Air Now

ON AIR NOW একটি বিশ্বস্ত ও আধুনিক বাংলা নিউজ প্ল্যাটফর্ম, যেখানে প্রতিদিনের সর্বশেষ খবর, জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, রাজনীতি, বিনোদন, খেলাধুলা সহ নানা বিষয়ে দ্রুততম ও নির্ভুল আপডেট পাঠকদের সামনে তুলে ধরা হয়। সত্য, নিরপেক্ষতা ও সাংবাদিকতার নৈতিকতাই আমাদের মূল অঙ্গীকার।

Categories

Quick Links

ON AIR NOW All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?