দিনহাটা, ২৭ মে:
বিভিন্ন হাসপাতাল চত্বর এলাকায় দালাল চক্র নির্মূল করা, শহর ও আশপাশের এলাকায় নজরদারি বৃদ্ধি, মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার পাশাপাশি শহরে যানজট নিয়ন্ত্রণ এবং ২০২২ সালে রেড ভলেন্টিয়ার্স দের ওপর হামলার ঘটনার পুনরায় তদন্তের দাবি সহ একাধিক বিষয় নিয়ে দিনহাটা থানার আধিকারিক এর কাছে ডেপুটেশন দিলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের দিনহাটা লোকাল কমিটির নেতৃত্বরা। বুধবার দুপুরে সংগঠনের এক প্রতিনিধি দল দিনহাটা থানায় আইসি বুধাদিত্য রায়ের সাথে দেখা করে তার হাতে ডেপুটেশন পত্র তুলে দেয়। সেখানে উল্লেখ রয়েছে ২০২২ সালে রেড ভলেন্টিয়ার্স এর সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে, সেই ঘটনায় পুনরায় তদন্ত করে দোষীদের শাস্তির দাবি পাশাপাশি অভয়ার কাণ্ডে রাত দখলের কর্মসূচিতে যে হামলার ঘটনা ঘটেছে সেই ঘটনার তদন্ত করা সহ মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করা থেকে শুরু করে পুলিশের নিরাপত্তা বাড়ানো সহ একাধিক বিষয়গুলি তুলে ধরা হয়েছে। এদিনের প্রতিনিধি দলে সেখানে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআইয়ের নেতা শুভ্রালোক দাস, সোহম চক্রবর্তী থেকে শুরু করে আরো অনেকে।

