on Air Now
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Reading: কাটমানি বিতর্কে ফের টাকা ফেরত, মাথাভাঙ্গায় আরও ১ লক্ষ দিলেন কাউন্সিলর কাকলি ঘোষ
Sign In
  • Join US
on Air Nowon Air Now
Font ResizerAa
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Search
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Have an existing account? Sign In
Follow US
© All Rights Reserved.
উত্তরবঙ্গকোচবিহারমাথাভাঙ্গারাজনীতিরাজ্য

কাটমানি বিতর্কে ফের টাকা ফেরত, মাথাভাঙ্গায় আরও ১ লক্ষ দিলেন কাউন্সিলর কাকলি ঘোষ

Online Desk
Last updated: June 9, 2026 2:52 pm
By Online Desk
2 Min Read
Share
SHARE

মাথাভাঙ্গা , ৯ জুন

কাটমানির অভিযোগে অভিযুক্ত মাথাভাঙ্গা শহরের ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কাকলি ঘোষ ফের আরও ১ লক্ষ টাকা ফিরিয়ে দিলেন। শুক্রবার রাতে ১ লক্ষ টাকা ফেরানোর পর বাকি টাকা ধাপে ধাপে ফেরানোর আশ্বাস দিয়েছিলেন তিনি। সেই প্রতিশ্রুতি অনুযায়ী সোমবার রাতেও স্থানীয় দুর্গা মন্দির প্রাঙ্গণে সকলের উপস্থিতিতে আরও ১ লক্ষ টাকা ফেরত দেন। ফলে এখনও পর্যন্ত মোট ২ লক্ষ টাকা ফেরত দিলেন তিনি।
অভিযোগ, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর এলাকায় জমি বিক্রি, আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়া এবং বিভিন্ন সমস্যার সমাধানের নামে বহু মানুষের কাছ থেকে টাকা তোলা হয়েছিল। পাশাপাশি ভয় দেখিয়ে অর্থ আদায়েরও অভিযোগ ওঠে। এই অভিযোগের তির ছিল স্থানীয় তৃণমূল কাউন্সিলর কাকলি ঘোষ এবং মাথাভাঙ্গা শহর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি নয়নজ্যোতি সাহার বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর অন্যান্য তৃণমূল নেতাদের মতোই এলাকা ছাড়া হয়েছিল কাকলি ঘোষ ও নয়নজ্যোতি সাহা। ফল প্রকাশের প্রায় এক মাস পরে কাকলি ঘোষ এলাকায় ফিরে এলেও এখনও বাড়িছাড়া রয়েছেন নয়নজ্যোতি সাহা। এরপরই চাপের মুখে পড়ে কাকলি ঘোষ কাটমানির টাকা ফেরানোর সিদ্ধান্ত নেন।
শুক্রবার রাতে দুর্গা মন্দির প্রাঙ্গণে ১ লক্ষ টাকা ফেরানোর পর সোমবার রাতেও আরও ১ লক্ষ টাকা ফেরত দেওয়া হয়। যদিও স্থানীয়দের দাবি, এখনও কয়েক লক্ষ টাকারও বেশি অর্থ ফেরত দেওয়া বাকি রয়েছে।
টাকা ফেরানোর পর কাকলি ঘোষ বলেন, “২০২২ সালে আমাকে পার্টিতে নামানো হয়। তারপর আমার উপর অনেক অত্যাচার হয়েছে। সবকিছুতে সহমত না থাকলেও অনেক কিছু মেনে নিতে হয়েছে। সামাজিক দায়বদ্ধতা থেকে মনে করি, যারা আমার হাতে টাকা দিয়েছে, তাদের টাকা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব।”

You Might Also Like

এ বি ভি পির ডিএম অফিস ঘেরাও অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি,আটক বেশ কয়েকজন এ বি ভি পি কার্যকর্তা
চা শ্রমিকদের অধিকার ও মজুরি নিয়ে সরব কেন্দ্র। শ্রম আইন নিয়ে বার্তা মানসুখ মান্ডাভিয়ার
মাখনলাল সরকার-কে প্রধানমন্ত্রীর সম্মান, আজীবন দলের সেবার স্বীকৃতিতে আবেগঘন শিলিগুড়ি
আবাসের নামে লক্ষাধিক টাকা তোলার অভিযোগ, বিক্ষোভের মুখে খাটের তলায় লুকিয়েও রক্ষা পেলেন না তৃণমূল নেতা
শুকটাবাড়িতে পুলিশের স্পেশাল চেকিং অভিযান – ট্রাফিক আইন ভাঙলেই আর রেহাই নেই!
TAGGED:#COOCHBEHAR#mathabhanga#Northbengal#ONAIRNOW
Share This Article
Facebook Email Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

More Popular from ON AIR NOW

উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

By Online Desk
1 Min Read

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

By Online Desk
উত্তরবঙ্গজলপাইগুড়ি

ডুয়ার্স সফরে মন্ত্রী দিলীপ ঘোষ, সস্ত্রীক হাতি সাফারিতে গরুমারার অরণ্যে

By Online Desk
2 Min Read
- Advertisement -
Ad image
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

চুরি হয়ে যাওয়ায ভেড়া খুঁজতে খুঁজতে ভেড়ার ডাক শুনে পঞ্চানন মোড়ে একটি বাড়িতে ঢুকতেই নজরে আসে…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

গোটা রাজ্য জুড়ে বিগত কয়েকদিন ধরে চলছে এক অশান্তির বাতাবরণ। মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় হিংসার প্রতিচ্ছবি।…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে বাংলাদেশের ইলিশ

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। উৎসব পার্বণ মানেই খাওয়া-দাওয়ার মেতে ওঠেন ভোজন রসিক বাঙ্গালী সমাজ। যেকোনো…

By Online Desk
on Air Now

ON AIR NOW একটি বিশ্বস্ত ও আধুনিক বাংলা নিউজ প্ল্যাটফর্ম, যেখানে প্রতিদিনের সর্বশেষ খবর, জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, রাজনীতি, বিনোদন, খেলাধুলা সহ নানা বিষয়ে দ্রুততম ও নির্ভুল আপডেট পাঠকদের সামনে তুলে ধরা হয়। সত্য, নিরপেক্ষতা ও সাংবাদিকতার নৈতিকতাই আমাদের মূল অঙ্গীকার।

Categories

Quick Links

ON AIR NOW All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?