on Air Now
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Reading: শিলিগুড়ি পুরনিগমের অভিযানে ১১ নম্বর ওয়ার্ডে ভাঙল অবৈধ নির্মাণ, সরকারি রাস্তা দখলের অভিযোগে হোটেল ব্যবসা বন্ধ
Sign In
  • Join US
on Air Nowon Air Now
Font ResizerAa
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Search
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Have an existing account? Sign In
Follow US
© All Rights Reserved.
উত্তরবঙ্গরাজ্যশিলিগুড়ি

শিলিগুড়ি পুরনিগমের অভিযানে ১১ নম্বর ওয়ার্ডে ভাঙল অবৈধ নির্মাণ, সরকারি রাস্তা দখলের অভিযোগে হোটেল ব্যবসা বন্ধ

Online Desk
Last updated: June 11, 2026 5:12 pm
By Online Desk
3 Min Read
Share
SHARE

শিলিগুড়ি পুরনিগমের অভিযানে ১১ নম্বর ওয়ার্ডে ভাঙল অবৈধ নির্মাণ, সরকারি রাস্তা দখলের অভিযোগে হোটেল ব্যবসা বন্ধ

দীর্ঘদিন ধরে সরকারি জমি ও রাস্তা দখল করে গড়ে ওঠা একটি স্থায়ী টিনের শেড নির্মাণ অবশেষে ভেঙে দিল শিলিগুড়ি পুরনিগম। বৃহস্পতিবার শিলিগুড়ি পুরনিগমের ১১ নম্বর ওয়ার্ডে পরিচালিত এই উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিল শিলিগুড়ি থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা। নিরাপত্তার কড়া ব্যবস্থার মধ্যেই পুরনিগমের কর্মীরা অবৈধ নির্মাণটি ভেঙে ফেলে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বহুদিন ধরে সরকারি রাস্তার ওপর স্থায়ী টিনের শেড তৈরি করে এবং গত ২-৩ মাস ধরে সেখানে হোটেল ব্যবসা চালানো হচ্ছিল। এর ফলে এলাকার সাধারণ মানুষের যাতায়াতে সমস্যা তৈরি হচ্ছিল। পাশাপাশি ওই রাস্তার আশেপাশে একাধিক বসতবাড়ি থাকায় জরুরি পরিস্থিতিতে রাস্তা ব্যবহার করা অত্যন্ত প্রয়োজনীয় ছিল। কিন্তু রাস্তা দখল হয়ে যাওয়ায় বাসিন্দাদের নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল বলে অভিযোগ।

খোকন ভট্টাচার্য মার্কেট কমিটির পক্ষ থেকে জানান, এই অবৈধ নির্মাণের বিরুদ্ধে এর আগেও পুরনিগম ব্যবস্থা নিয়েছিল। একবার নোটিশ দেওয়ার পর নির্মাণটি ভাঙাও হয়েছিল। কিন্তু পরে পুনরায় একই জায়গায় টিনের শেড তৈরি করে ব্যবসা শুরু করা হয়। তিনি বলেন, “এই অবৈধ দখলের কারণে সাধারণ মানুষ সমস্যায় পড়ছিলেন। এলাকায় জরুরি পরিষেবার গাড়ি প্রবেশের ক্ষেত্রেও বাধা তৈরি হচ্ছিল। বহুবার সতর্ক করা হলেও অভিযুক্ত ব্যক্তি কোনও কথাই শোনেননি।”

তিনি আরও অভিযোগ করেন, অবৈধ নির্মাণের সামনে দেশের প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং শিলিগুড়ি শহরের বিধায়কের ছবি-সহ বিভিন্ন রাজনৈতিক পোস্টার লাগানো হয়েছিল। তাঁর দাবি, ওই পোস্টারগুলিকে সামনে রেখে প্রভাব খাটানোর চেষ্টা করা হয়েছিল। যদিও বারবার পুরনিগমের পক্ষ থেকে সতর্কবার্তা দেওয়া সত্ত্বেও নির্মাণ সরানো হয়নি।

অন্যদিকে, যাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সেই ঈশ্বরচন্দ্র মিত্তাল সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, তিনি সরাসরি পুরনিগমের কাছ থেকে কোনও নোটিশ পাননি। বরং একটি তৃতীয় পক্ষের মাধ্যমে একটি নোটিশ তাঁর হাতে পৌঁছেছিল। তিনি বলেন, “আমি নোটিশ পাওয়ার পরে কিছু সময় চেয়েছিলাম। কারণ যে জায়গায় নির্মাণ রয়েছে, সেটি আমার নিজের জমির ওপর। এটি কোনও সরকারি রাস্তা নয়। তাই আমি মনে করি না এটি অবৈধ নির্মাণ।”

অবৈধ নির্মাণের সামনে প্রধানমন্ত্রীসহ অন্যান্য রাজনৈতিক নেতার ছবি-সংবলিত ব্যানার কেন লাগানো হয়েছিল, সেই প্রশ্নের উত্তরে ঈশ্বরচন্দ্র মিত্তাল জানান, “একজন বন্ধু আমাকে ওই ব্যানার লাগাতে বলেছিলেন। সেই কারণেই আমি ব্যানারটি লাগিয়েছিলাম।”

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুরনিগমের এই পদক্ষেপকে অনেকেই স্বাগত জানিয়েছেন। স্থানীয়দের একাংশের দাবি, সরকারি জমি ও রাস্তা দখল করে কোনওভাবেই ব্যবসা বা নির্মাণ চালানো উচিত নয়। ভবিষ্যতে যাতে পুনরায় ওই জায়গায় কোনও অবৈধ নির্মাণ না হয়, সেদিকেও নজর রাখার দাবি উঠেছে।

পুরনিগম সূত্রে খবর, শহরের বিভিন্ন এলাকায় সরকারি জমি ও রাস্তা দখল করে গড়ে ওঠা অবৈধ নির্মাণগুলির বিরুদ্ধে অভিযান আগামী দিনেও জারি থাকবে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, আইন মেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সরকারি সম্পত্তি দখলের কোনও ঘটনাই বরদাস্ত করা হবে না।

You Might Also Like

শিলিগুড়িতে এসএফআইয়ের এসডিও অফিস অভিযান, পুলিশের বাধায় বিক্ষোভ
কোচবিহার জেডি হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন করে মেডিকেল হাব গড়ে তোলার দাবিতে লাগাদার আন্দোলন CPIM এর।
মোথাবাড়ি কাণ্ডে বড় অগ্রগতি, বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেপ্তার মূল অভিযুক্ত
দিনহাটার সভা থেকে তৃণমূলকে কড়া আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার, অনুপ্রবেশ ও উন্নয়ন ইস্যুতে তোপ
নিউ জলপাইগুড়ি স্টেশনে সিন্ডিকেট নিয়ে ক্ষোভ, বিজেপির সচেতনতা প্রচার
TAGGED:#Northbengal#ONAIRNOW#siliguri
Share This Article
Facebook Email Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

More Popular from ON AIR NOW

উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

By Online Desk
1 Min Read

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

By Online Desk
আবহাওয়াউত্তরবঙ্গকোচবিহার

বর্ষার দাপট শুরু! উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির তাণ্ডব

By Online Desk
3 Min Read
- Advertisement -
Ad image
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

চুরি হয়ে যাওয়ায ভেড়া খুঁজতে খুঁজতে ভেড়ার ডাক শুনে পঞ্চানন মোড়ে একটি বাড়িতে ঢুকতেই নজরে আসে…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

গোটা রাজ্য জুড়ে বিগত কয়েকদিন ধরে চলছে এক অশান্তির বাতাবরণ। মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় হিংসার প্রতিচ্ছবি।…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে বাংলাদেশের ইলিশ

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। উৎসব পার্বণ মানেই খাওয়া-দাওয়ার মেতে ওঠেন ভোজন রসিক বাঙ্গালী সমাজ। যেকোনো…

By Online Desk
on Air Now

ON AIR NOW একটি বিশ্বস্ত ও আধুনিক বাংলা নিউজ প্ল্যাটফর্ম, যেখানে প্রতিদিনের সর্বশেষ খবর, জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, রাজনীতি, বিনোদন, খেলাধুলা সহ নানা বিষয়ে দ্রুততম ও নির্ভুল আপডেট পাঠকদের সামনে তুলে ধরা হয়। সত্য, নিরপেক্ষতা ও সাংবাদিকতার নৈতিকতাই আমাদের মূল অঙ্গীকার।

Categories

Quick Links

ON AIR NOW All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?