on Air Now
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Reading: তিস্তার চরে উদ্ধার পূর্ণবয়স্ক হাতির মৃ*তদেহ, চাঞ্চল্য জলপাইগুড়িতে
Sign In
  • Join US
on Air Nowon Air Now
Font ResizerAa
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Search
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Have an existing account? Sign In
Follow US
© All Rights Reserved.
রাজনীতি

তিস্তার চরে উদ্ধার পূর্ণবয়স্ক হাতির মৃ*তদেহ, চাঞ্চল্য জলপাইগুড়িতে

Online Desk
Last updated: June 12, 2026 5:31 pm
By Online Desk
2 Min Read
Share
SHARE

জলপাইগুড়ি, ১২ জুন:

 

তিস্তা নদীর চর থেকে একটি পূর্ণবয়স্ক হাতির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের চাপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার বাসুসুবা অঞ্চলে। শুক্রবার সকাল থেকে মৃত হাতিটির দেহ উদ্ধারে তৎপরতা শুরু করে বনদপ্তর। ঘটনাকে ঘিরে এলাকায় কৌতূহলী মানুষের ভিড় জমে যায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে তিস্তা নদীর চরে একটি বিশাল আকৃতির হাতির মৃতদেহ পড়ে থাকতে দেখেন এলাকার বাসিন্দারা। বিষয়টি নজরে আসতেই বনদপ্তরকে খবর দেওয়া হয়। খবর পেয়ে জলপাইগুড়ি ডিভিশন এবং বৈকুণ্ঠপুর ডিভিশনের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন।

শুক্রবার সকাল থেকে শুরু হয় মৃত হাতিটির দেহ উদ্ধারের কাজ। নদীর চর এবং কাদাময় পরিবেশের কারণে উদ্ধারকাজে বেশ বেগ পেতে হয় বনকর্মীদের। দীর্ঘক্ষণ চেষ্টার পর ক্রেনের সাহায্যে তিস্তা নদীর চর থেকে হাতিটির দেহ উদ্ধার করা সম্ভব হয়।

বনদপ্তরের প্রাথমিক অনুমান, মৃত হাতিটি স্থানীয় এলাকার নয়। সম্ভবত পাহাড়ি অঞ্চলের কোথাও দুর্ঘটনার কবলে পড়ে হাতিটির মৃত্যু হয়েছে। এরপর তিস্তা নদীর প্রবল স্রোতে ভেসে মৃতদেহটি সমতলের দিকে চলে আসে। বন আধিকারিকদের মতে, হাতিটির মৃতদেহ প্রায় ১০ দিন বা তারও বেশি সময় ধরে জলে ভাসমান অবস্থায় ছিল বলে মনে করা হচ্ছে।

উদ্ধার হওয়া হাতিটির দেহে পচন ধরেছে বলে জানা গিয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। হাতিটির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন বনদপ্তরের আধিকারিকরা।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বনদপ্তরের কর্মী ও আধিকারিকরা। উদ্ধারকাজ চলাকালীন এলাকাবাসীরাও সেখানে ভিড় জমান। বিশাল আকৃতির হাতির মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘিরে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বাইট: উত্তম সরকার (এলিফ্যান্ট স্কোয়াড রেঞ্জার, বেলাকোপা)
বাইট: চন্দন কুমার রায় (এলাকাবাসী)

You Might Also Like

তৃণমূলের প্রচারের ফ্ল্যাগ ফেস্টুন বিলির সময় হামলা, আহত এক তৃণমূল কর্মী
কাটমানি বিতর্কে ফের টাকা ফেরত, মাথাভাঙ্গায় আরও ১ লক্ষ দিলেন কাউন্সিলর কাকলি ঘোষ
জলপাইগুড়িতে অ্যাসোসিয়েশনের ফান্ড নিয়ে বিতর্ক, টাকা আত্মসাতের অভিযোগে চাঞ্চল্য
জলপাইগুড়িতে পরপর অজগর উদ্ধারে তীব্র চাঞ্চল্য
গোটা রাজ্যের পাশাপাশি কোচবিহার জেলাতেও সূচনা হলো অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের
TAGGED:#jalpaiguri#Northbengal
Share This Article
Facebook Email Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

More Popular from ON AIR NOW

উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

By Online Desk
1 Min Read

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

By Online Desk
আবহাওয়াউত্তরবঙ্গকোচবিহাররাজ্য

দক্ষিণে বজ্রঝড়, উত্তরে ভারী বর্ষণ—১৩ জুন কেমন থাকবে বাংলার আবহাওয়া?

By Online Desk
3 Min Read
- Advertisement -
Ad image
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

চুরি হয়ে যাওয়ায ভেড়া খুঁজতে খুঁজতে ভেড়ার ডাক শুনে পঞ্চানন মোড়ে একটি বাড়িতে ঢুকতেই নজরে আসে…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

গোটা রাজ্য জুড়ে বিগত কয়েকদিন ধরে চলছে এক অশান্তির বাতাবরণ। মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় হিংসার প্রতিচ্ছবি।…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে বাংলাদেশের ইলিশ

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। উৎসব পার্বণ মানেই খাওয়া-দাওয়ার মেতে ওঠেন ভোজন রসিক বাঙ্গালী সমাজ। যেকোনো…

By Online Desk
on Air Now

ON AIR NOW একটি বিশ্বস্ত ও আধুনিক বাংলা নিউজ প্ল্যাটফর্ম, যেখানে প্রতিদিনের সর্বশেষ খবর, জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, রাজনীতি, বিনোদন, খেলাধুলা সহ নানা বিষয়ে দ্রুততম ও নির্ভুল আপডেট পাঠকদের সামনে তুলে ধরা হয়। সত্য, নিরপেক্ষতা ও সাংবাদিকতার নৈতিকতাই আমাদের মূল অঙ্গীকার।

Categories

Quick Links

ON AIR NOW All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?