জলপাইগুড়ি, ৭ জানুয়ারী :
উত্তরে শীতের দাপট অব্যাহত। ঘন কুয়াশার চাদরে মোরা জলপাইগুড়ি। কনকনে শীত ঠান্ডায় জুবুথুবু জেলা বাসি। রাতের থেকেই ঘন কুয়াশা চাদরে ঢেকে রয়েছে শহর এবং সংলগ্ন এলাকা। শীতের কামড় থেকে বাঁচতে আগুন পোহাচ্ছেন বহু মানুষ পাশাপাশি চায়ের ঠেকে ভিড় জমাচ্ছেন। শীতের পোশাকের দোকানে ক্রেতারা ভিড় জমাচ্ছেন। জলপাইগুড়িতে ৯ থেকে ১০ ডিগ্রি আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করছে।

