শিলিগুড়ি, ২৩ জুন
পশ্চিমবঙ্গ সরকারের ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটে সরকারি কর্মচারী, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং পার্শ্ব শিক্ষকদের জন্য ঘোষিত বিভিন্ন সুবিধা ও বরাদ্দকে স্বাগত জানিয়ে মঙ্গলবার বিকেল ৪:৩০ টায় শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে একটি ধন্যবাদ যাত্রার আয়োজন করা হয়।
বিজেপি টিচার্স সেল, শিলিগুড়ি (ও)-এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং বিভিন্ন স্তরের কর্মচারীরা অংশগ্রহণ করেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বাজেটে শিক্ষা ও কর্মচারী কল্যাণ সংক্রান্ত যে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, তার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাতেই এই যাত্রার আয়োজন।
এই উপলক্ষে বিজেপি টিচার্স সেলের ইনচার্জ নিত্যানন্দ পাল সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী ও শুভানুধ্যায়ীদের উপস্থিত রয়েছেন ধন্যবাদ যাত্রা বাঘাযতীন পার্ক থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে।
সংগঠনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয় যে ভবিষ্যতেও শিক্ষা ও কর্মচারীদের স্বার্থে আরও ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হবে।

