on Air Now
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Reading: ভুয়ো এসসি সার্টিফিকেট ইস্যুর অভিযোগে কোচবিহারে বিজেপি তপশিলি মোর্চার বিক্ষোভ, মহকুমা শাসকের দপ্তরে স্মারকলিপি
Sign In
  • Join US
on Air Nowon Air Now
Font ResizerAa
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Search
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Have an existing account? Sign In
Follow US
© All Rights Reserved.
উত্তরবঙ্গকোচবিহার

ভুয়ো এসসি সার্টিফিকেট ইস্যুর অভিযোগে কোচবিহারে বিজেপি তপশিলি মোর্চার বিক্ষোভ, মহকুমা শাসকের দপ্তরে স্মারকলিপি

Online Desk
Last updated: June 30, 2026 3:27 pm
By Online Desk
2 Min Read
Share
SHARE

কোচবিহার, ৩০ জুন:

 

ভুয়ো তপশিলি জাতি (এসসি) সার্টিফিকেট ইস্যুর অভিযোগ তুলে কোচবিহারে বিক্ষোভ কর্মসূচি পালন করল বিজেপি তপশিলি মোর্চা। মঙ্গলবার কোচবিহার সদর মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শনের পর সংগঠনের পক্ষ থেকে একটি প্রতিনিধিদল প্রশাসনের হাতে স্মারকলিপি জমা দেয়।

এদিন সকালে বিজেপি তপশিলি মোর্চার নেতা-কর্মীরা মহকুমা শাসকের দপ্তরের সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভ চলাকালীন তাঁরা ভুয়ো এসসি সার্টিফিকেট ইস্যুর অভিযোগ তুলে স্লোগান দেন এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

সংগঠনের অভিযোগ, রাজ্যে বিশেষ করে তৃণমূল কংগ্রেস সরকারের আমলে বিপুল সংখ্যক ভুয়ো তপশিলি জাতি (এসসি) সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। তাঁদের দাবি, ২০২০ থেকে ২০২৬ সালের মধ্যে ‘দুয়ারে সরকার’ কর্মসূচির মাধ্যমে বহু ক্ষেত্রে জাল বা ভুয়ো এসসি সার্টিফিকেট প্রদান করা হয়েছে, যা প্রকৃত তপশিলি সম্প্রদায়ের মানুষের অধিকারকে ক্ষুণ্ণ করছে।

বিজেপি তপশিলি মোর্চার নেতৃত্বের বক্তব্য, এই ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি। পাশাপাশি, যাঁরা এই ধরনের ভুয়ো সার্টিফিকেট ইস্যুর সঙ্গে যুক্ত রয়েছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। একইসঙ্গে সমস্ত ভুয়ো সার্টিফিকেট বাতিল করার দাবিও তোলা হয়েছে।

এদিনের বিক্ষোভ শেষে একটি প্রতিনিধিদল কোচবিহার সদর মহকুমা শাসকের দপ্তরে গিয়ে স্মারকলিপি জমা দেয়। প্রশাসনের মাধ্যমে রাজ্য সরকারের কাছে তাঁদের দাবি পৌঁছে দেওয়া হয়েছে বলে জানায় বিজেপি তপশিলি মোর্চা।

তাঁদের দাবি, এই ধরনের অনিয়ম বন্ধ না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবে সংগঠন।

অন্যদিকে, প্রশাসনের তরফে স্মারকলিপি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

You Might Also Like

ট্রেনেই ফাঁস অবৈধ যাত্রা, ১৪ বাংলাদেশির কাছে মিলল জাল নথি
বকেয়া ফি নিয়ে বিবাদের জেরে অধ্যক্ষকে মারধরের অভিযোগ, থানার দ্বারস্থ স্কুল কর্তৃপক্ষ
‘সরাসরি শঙ্কর’-এ জনস্রোত, মানুষের অভিযোগ শুনে দ্রুত সমাধানের আশ্বাস মন্ত্রীর
হ্যামিল্টনগঞ্জে এটিএমের সামনে অজ্ঞাতপরিচয় বৃদ্ধার দেহ উদ্ধার, চাঞ্চল্য
কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে ABVP-SFD উদ্যোগে স্বচ্ছতা অভিযান
TAGGED:#COOCHBEHAR#Northbengal
Share This Article
Facebook Email Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

More Popular from ON AIR NOW

উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

By Online Desk
1 Min Read

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

By Online Desk
উত্তরবঙ্গকোচবিহারমাথাভাঙ্গা

আবাসের ‘কাটমানি’ ফেরতের দাবিতে উত্তপ্ত শীতলকুচি, হাতাহাতিতে আহত একাধিক

By Online Desk
2 Min Read
- Advertisement -
Ad image
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

চুরি হয়ে যাওয়ায ভেড়া খুঁজতে খুঁজতে ভেড়ার ডাক শুনে পঞ্চানন মোড়ে একটি বাড়িতে ঢুকতেই নজরে আসে…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

গোটা রাজ্য জুড়ে বিগত কয়েকদিন ধরে চলছে এক অশান্তির বাতাবরণ। মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় হিংসার প্রতিচ্ছবি।…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে বাংলাদেশের ইলিশ

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। উৎসব পার্বণ মানেই খাওয়া-দাওয়ার মেতে ওঠেন ভোজন রসিক বাঙ্গালী সমাজ। যেকোনো…

By Online Desk
on Air Now

ON AIR NOW একটি বিশ্বস্ত ও আধুনিক বাংলা নিউজ প্ল্যাটফর্ম, যেখানে প্রতিদিনের সর্বশেষ খবর, জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, রাজনীতি, বিনোদন, খেলাধুলা সহ নানা বিষয়ে দ্রুততম ও নির্ভুল আপডেট পাঠকদের সামনে তুলে ধরা হয়। সত্য, নিরপেক্ষতা ও সাংবাদিকতার নৈতিকতাই আমাদের মূল অঙ্গীকার।

Categories

Quick Links

ON AIR NOW All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?