on Air Now
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Reading: বুনো হাতির হানায় আলিপুরদুয়ারে মৃত্যু, শোকাহত পরিবারকে আশ্বাস বনমন্ত্রীর
Sign In
  • Join US
on Air Nowon Air Now
Font ResizerAa
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Search
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Have an existing account? Sign In
Follow US
© All Rights Reserved.
আলিপুরদুয়ারউত্তরবঙ্গ

বুনো হাতির হানায় আলিপুরদুয়ারে মৃত্যু, শোকাহত পরিবারকে আশ্বাস বনমন্ত্রীর

Online Desk
Last updated: July 10, 2026 6:21 pm
By Online Desk
3 Min Read
Share
SHARE

আলিপুরদুয়ার, ১০ জুলাই:

 

বুনো হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাকে কেন্দ্র করে কুমারগ্রাম এলাকার উত্তর হলদিবাড়িতে চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার গভীর রাতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। মৃত ব্যক্তির নাম বিশ্রাম ওঁরাও। তিনি উত্তর হলদিবাড়ি এলাকার বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি একটি বুনো হাতির দল লোকালয়ের কাছাকাছি চলে আসে। বনকর্মীরা হাতির দলটিকে জঙ্গলে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেন এবং একসময় তাদের জঙ্গলের দিকে পাঠাতেও সক্ষম হন। কিন্তু কিছুক্ষণ পর ফের ওই হাতির দলের একটি হাতি লোকালয়ের কাছাকাছি চলে আসে। সেই সময়ই হাতিটির আক্রমণের শিকার হন বিশ্রাম ওঁরাও।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার অর্জুন খরিয়া নামে এক প্রতিবেশীর বাড়িতে ছিলেন বিশ্রাম ওঁরাও। ওই দিন অর্জুন খরিয়ার স্ত্রীর মৃত্যু হয়েছিল। মৃত্যুর পর সৎকারের আগে প্রচলিত কিছু নিয়ম ও আচার পালনের জন্যই বিশ্রাম ওঁরাও সেখানে উপস্থিত ছিলেন।

ঘটনার রাতে এলাকায় বৃষ্টি হচ্ছিল। আচারের কাজ চলাকালীন কোনও এক সময় শৌচকর্মের জন্য বাড়ির বাইরে বের হন বিশ্রাম ওঁরাও। সেই সময় আচমকাই সামনে চলে আসে বুনো হাতিটি। কিছু বুঝে ওঠার আগেই হাতিটি তাঁকে আক্রমণ করে। হাতির হামলায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা যায়।

রাতের অন্ধকার ও বৃষ্টির কারণে ঘটনার বিষয়টি তৎক্ষণাৎ কেউ বুঝতে পারেননি। শুক্রবার ভোরে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা বিশ্রাম ওঁরাওকে খুঁজতে শুরু করেন। পরে বাড়ির কাছাকাছি এলাকায় তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ঘটনার খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন। পাশাপাশি হাতির গতিবিধির ওপর নজরদারি শুরু করা হয়েছে। বনদপ্তরের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আবেদন জানানো হয়েছে।

শুক্রবার সকালে মৃত বিশ্রাম ওঁরাওয়ের বাড়িতে যান রাজ্যের বনমন্ত্রী মনোজ কুমার ওঁরাও। তিনি মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাঁদের সমবেদনা জানান এবং পাশে থাকার আশ্বাস দেন।

বনমন্ত্রী বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। সরকারি নিয়ম অনুযায়ী পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হবে।”

এলাকাবাসীর দাবি, জঙ্গল লাগোয়া এলাকায় হাতির আনাগোনা বেড়ে যাওয়ায় মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। রাতের বেলায় হাতির হানা রুখতে বনদপ্তরকে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আবেদন জানিয়েছেন তাঁরা।

ক্রমাগত মানুষ ও বন্যপ্রাণীর সংঘাতের ঘটনায় উত্তরবঙ্গের জঙ্গল সংলগ্ন এলাকাগুলিতে ফের নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয়দের আশা, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনা রুখতে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন।

You Might Also Like

শিলিগুড়ির ইসকন মন্দিরে ভক্তি-আবেগে পালিত জগন্নাথ দেবের পবিত্র স্নানযাত্রা উৎসব
ব্যাঙ্কে যাওয়ার কথা বলে বেরিয়ে নিখোঁজ, পরদিন ক্লাবঘরে মিলল গৃহবধূর দেহ
ভোটের মুখে বড়কালী মায়ের মন্দিরে পূজো দিলেন ধুপগুড়ি বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায়
প্রবল বৃষ্টিতে ভেঙে গেল হলং নদীর অস্থায়ী কাঠের সেতু, জলদাপাড়ায় যোগাযোগে বিঘ্ন
এক রাতেই তৃণমূলে যোগদান করে ফের ঘরে ফিরল বিজেপি নেতা
TAGGED:#ALIPURDUAR#Northbengal
Share This Article
Facebook Email Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

More Popular from ON AIR NOW

উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

By Online Desk
1 Min Read

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

By Online Desk
আবহাওয়াউত্তরবঙ্গকোচবিহাররাজ্য

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপের প্রভাবে শুক্রবার দক্ষিণবঙ্গে ভারী, উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা

By Online Desk
3 Min Read
- Advertisement -
Ad image
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

চুরি হয়ে যাওয়ায ভেড়া খুঁজতে খুঁজতে ভেড়ার ডাক শুনে পঞ্চানন মোড়ে একটি বাড়িতে ঢুকতেই নজরে আসে…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

গোটা রাজ্য জুড়ে বিগত কয়েকদিন ধরে চলছে এক অশান্তির বাতাবরণ। মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় হিংসার প্রতিচ্ছবি।…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে বাংলাদেশের ইলিশ

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। উৎসব পার্বণ মানেই খাওয়া-দাওয়ার মেতে ওঠেন ভোজন রসিক বাঙ্গালী সমাজ। যেকোনো…

By Online Desk
on Air Now

ON AIR NOW একটি বিশ্বস্ত ও আধুনিক বাংলা নিউজ প্ল্যাটফর্ম, যেখানে প্রতিদিনের সর্বশেষ খবর, জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, রাজনীতি, বিনোদন, খেলাধুলা সহ নানা বিষয়ে দ্রুততম ও নির্ভুল আপডেট পাঠকদের সামনে তুলে ধরা হয়। সত্য, নিরপেক্ষতা ও সাংবাদিকতার নৈতিকতাই আমাদের মূল অঙ্গীকার।

Categories

Quick Links

ON AIR NOW All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?