দিনহাটা, ২ জানুয়ারী :
শুক্রবার বিকেল নাগাদ দিনহাটা মহকুমা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মাতাল হাট ভুতকুড়া এলাকার সুরেন্দ্রনাথ বর্মন নামের এক ব্যক্তি সাইকেল করে বাড়ি থেকে মাতাল হাটের দিকে যাচ্ছিল সেই সময় একটি বাইক তার সাইকেলের পেছনে সজোরে ধাক্কা মাড়ে। সাইকেল আরোহী রাস্তায় ছিটকে পড়ে যায়। এলাকার লোকজন দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করান। বর্তমানে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ওই সাইকেল আরোহী।

