আলিপুরদুয়ার, ২৭ মে:
হাসিমারা বায়ুসেনা ছাউনির ছবি তোলার অভিযোগে এক চিকিৎসককে গ্রেফতার করলো হাসিমারা ফাঁড়ির পুলিশ। অভিযুক্তের নাম মানব চন্দ্র (২৮)।তিনি পেশায় একজন চিকিৎসক এবং আলিপুরদুয়ারে তার নিজস্ব ক্লিনিক আছে বলেও পুলিশ সূত্রে খবর। জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধায় হাসিমারার গুরুদুয়ারা সংলগ্ন বায়ুসেনা ছাউনির বাইরে এক সন্দেহভাজন যুবককে একাধিক ছবি তুলতে দেখেন আধিকারিকরা।এরপরই এ নিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তার ফোনে বায়ুসেনা ছাউনির প্রবেশদ্বার, পার্কিং এর ছবি মেলে।এরপরই অভিযুক্ত মানব চন্দ্রকে বুধবার আদালতে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

