শিলিগুড়ি, ১৮ মার্চ :
ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা আসনে রঞ্জন শীলশর্মার প্রার্থীপদ ঘোষণার পরই শিলিগুড়িতে পৌঁছাতেই তাকে ঘিরে দেখা গেল ব্যাপক জনসমাগম। সমর্থকদের উচ্ছ্বাসে কার্যত জনজোয়ারে ভাসলেন তিনি।
এদিন শিলিগুড়িতে এসে রঞ্জন শীলশর্মা তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী শিখাকে ‘মা’ বলে সম্বোধন করেন। তিনি জানান, আগামীকাল তার আশীর্বাদ নিয়েই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করবেন।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। আসন্ন নির্বাচনকে ঘিরে ডাবগ্রাম-ফুলবাড়ি আসনে উত্তেজনা ক্রমেই বাড়ছে।

