আলিপুরদুয়ার,১৫ মে
জয়গাঁ থানা এলাকার সব ধর্মীয় প্রতিষ্ঠানের পরিচালন কমিটির সদস্যদের নিয়ে শুক্রবার বৈঠক আয়োজিত হয় জয়গাঁ থানায়।
এই বৈঠকে জয়গাঁ থানার ওসি নয়ন দাস সকলের সঙ্গে কথা বলেন। বৈঠক থেকে সকলকে জানিয়ে দেওয়া হয় ধর্মীয় প্রতিষ্ঠানের পরিসরে মাইকের আওয়াজ যাতে সীমাবদ্ধ থাকে। এর বাইরে যাতে কোনওভাবে আওয়াজ না যায়।যদি লাউডস্পিকার বাজতে কোথাও দেখা যায় তাহলে সেই ধর্মীয় প্রতিষ্ঠানের পরিচালন কমিটির বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে।শব্দদূষণ কোনও ভাবেই মেনে নেওয়া হবে না বলে পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে।ওসি নয়ন দাস জানান, বৈঠকের মাধ্যমে সকলকে জানিয়ে দেওয়া হল নিয়ম। শব্দ দূষণ আর মেনে নেওয়া হবে না।”

