মাথাভাঙ্গা, ১৪ ফেব্রুয়ারী :
ভোটের আগে সাংবাদিক বৈঠক করে সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূল শ্রমিক সংগঠন সমর্থিত কোচবিহার জেলা তৃণমূল রেশন দোকান কর্মচারী ইউনিয়নের সদস্যরা। সাংবাদিক বৈঠকে রেশন কর্মচারীদের মুখে সরকারের দ্বিচারিতার কথাও স্পষ্ট।
এদিন কোচবিহার জেলা তৃণমূল রেশন শ্রমিক দোকান কর্মচারীরা মাথাভাঙ্গা মহকুমা প্রেস ক্লাবে এই সাংবাদিক বৈঠক করেন। সাংবাদিক বৈঠক করে তারা জানান ২০২১ সালের ১৬ ই নভেম্বর বলা হয় প্রত্যেক রেশন দোকানে দুজন রেশন কর্মচারীকে দুয়ারে যেতে হবে তার জন্য মুখ্যমন্ত্রী ১০ হাজার টাকা দেবেন এবং রেশন ডিলারের পক্ষ থেকে ১০ হাজার টাকা দেওয়া হবে। কিন্তু আজ পর্যন্ত কিছু হয়নি।সেইসাথে ২০২৫ সালের ২০ জানুয়ারি রাজ্য লেবার কমিশনে ন্যায্য মজুরির আবেদন জানালে তার শুনানি চলছেই কোনো কাজ হচ্ছে না। তাই এদিন তারা সাংবাদিক বৈঠক করেন। এমনকি ঘোষনা করা পারিশ্রমিক যদি দেওয়া না হয় তাহলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলেও জানান।

