নাবালিকা মেয়েকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদন্ড সাজা হলো বাবার।
জানা গেছে ২০২১ সালে কোচবিহারের একটি গ্রামের ওই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে পক্সো আইনে মামলা দায়ের হয়। শুক্রবার অভিযুক্তকে মাথাভাঙ্গা অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতে তোলা হয়। বিচারক তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন। মাথাভাঙ্গা মহকুমা আদালতের অতিরিক্ত সরকারি আইনজীবী আবু ফাত্তাহ হক জানান ,নিজের নাবালিকা মেয়েকে একাধিকবার ধর্ষণ করে। বিষয়টি জানতে পেরে ওই নাবালিকার মা ঘোকসাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে এবং তার বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করে।
এরপর অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে সারা জীবনের জন্য সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০,০০০ টাকা জরিমানা করেছে।এছাড়াও, নির্যাতিত শিশুর পুনর্বাসনের জন্য পশ্চিমবঙ্গ ভিকটিম কম্পেনসেশন স্কিম, ২০১৭ অনুযায়ী ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিয়েছে আদালত এমনটাই জানা গিয়েছে।

