শিলিগুড়ি, ১ এপ্রিল :
বিধান মার্কেট মাছ বাজার ও ১৫ নম্বর ওয়ার্ডে জনসংযোগ সারলেন বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। নির্বাচন যত এগিয়ে আসছে, ততই জোরকদমে বাড়ছে বিভিন্ন দলের প্রার্থীদের প্রচার।
গরুমবস্তির লজ্জাজনক ঘটনার প্রতিবাদে ২৩ মার্চ থেকে টানা ৬ দিন ধর্নায় বসেছিলেন শঙ্কর ঘোষ। সেই কারণে কিছুদিন নিজের প্রচার বন্ধ রাখলেও, দলের পক্ষ থেকে প্রচার থেমে থাকেনি। তাঁর হয়ে প্রচারে নামেন সাংসদ রাজু বিস্তা।
অভিযুক্ত আমির আলীর গ্রেফতারের পর ধর্নামঞ্চ ছাড়েন শঙ্কর ঘোষ এবং পুনরায় স্বাভাবিক ছন্দে নির্বাচনী প্রচারে ফেরেন।
এদিন প্রচারে বেরিয়ে শঙ্কর ঘোষ বলেন, “শিলিগুড়ি সবসময়ই ভালোবাসার শহর। প্রচারে নেমে মানুষের বিপুল সাড়া ও ভালোবাসা পাচ্ছি।” পাশাপাশি তিনি জানান, শিলিগুড়ির সমস্যার সমাধান এবং উত্তরবঙ্গের উন্নয়নই তাঁর মূল লক্ষ্য।

