শিলিগুড়ি, ২২ জানুয়ারী :
ইষ্টানবাই পাশ অন্তর্গত তেলিপাড়ার বাসিন্দা রীতা পণ্ডিত গত কুড়ি তারিখ রাতে কাজ থেকে বাড়ি ফিরছিলেন। আশিঘর চয়নপাড়া পাওয়ার হাউসের পেছনে পথ দিয়ে যাওয়ার সময়, অন্ধকারের সুযোগ নিয়ে দুজন না বালক মহিলার পথ আটকায়। এরপর তারা তার ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, ওই মহিলার ব্যাগে ৫০০ টাকা সহ মোবাইল ফোন ছিল। অভিযোগ, ওই মহিলা দুষ্কৃতীদের বাধা দিলে, দুষ্কৃতীদের মধ্যে একজন একটি ধারালো অস্ত্র দিয়ে তার হাতে আঘাত করে এবং তারা ব্যাগটি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বিষয়টি নিয়ে ওই মহিলা দ্বারস্থ হন আশিঘর আউটপোস্টের পুলিশের কাছে।
এরপর গোটা ঘটনার তদন্তে নামে আশিঘর আউটপোস্টের সাদাপোষাকের পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ কর্মীরা ওই ঘটনার সাথে যুক্ত দুজনকে উদ্ধার করেছে। অভিযুক্ত ২ নাবালকের বাড়ি শিলিগুড়ির টিকিয়াপাড়া এলাকায়। আজ ওই দুই নাবালককে জলপাইগুড়ি জুভেনাইল কোর্টে পাঠানো হয়। উদ্ধার হওয়া দুই অপরাধীর হেফাজত থেকে উদ্ধার হয়েছে ওই মহিলার ছিনিয়ে নেওয়া ব্যাগ এবং অর্থ।

