শিলিগুড়ি, ২৪ ডিসেম্বর :
বাংলাদেশের বিরুদ্ধে বয়কটের ডাক দিয়ে শিলিগুড়ি জংশন এলাকায় প্রতিবাদে সামিল হলেন স্থানীয় ব্যবসায়ীরা। মঙ্গলবার শিলিগুড়ি জংশন সংলগ্ন এলাকায় চলাচলকারী সমস্ত গাড়িতে “বয়কট বাংলাদেশ” লেখা স্টিকার লাগানো হয়। ব্যবসায়ীদের দাবি, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশকে আর কোনও ধরনের পরিষেবা দেওয়া হবে না। এই প্রতীকী প্রতিবাদের মাধ্যমে তারা সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে চাইছেন বলেও জানান উদ্যোক্তারা।

