শিলিগুড়ি, ১১ জানুয়ারী :
শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশের অভিযানে গ্রেপ্তার চার দুষ্কৃতি। শিলিগুড়ি পৌর নিগমের ২৮ নম্বর ওয়ার্ডের সর্বহারা কলোনি সবজি বাজারে গতকাল রাতে অভিযান চালায় শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ।
অপরাধের ছক কসছিল বেশ কয়েকজন। পুলিশের অভিযানের আঁচ পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও ধরা পড়ে চারজন। ধৃতদের নাম বিশ্বনাথ রায়,বাড়ি ভাষা। পাপ্পু রায় দক্ষিণ,শান্তিনগর। সুজিত পাসোয়ান,জ্যোতিনগর কলোনি। বিজেন তামাং, কয়লা ডিপো।ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে অপরাধমূলক কাজ সংগঠিত করার উদ্দেশ্যে নিয়ে আসা নানান সরঞ্জাম। আজ ধৃত চারজনকে শিলিগুড়ি আদালতে পেশ করে শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ।

