দিনহাটা, ১ ৩ডিসেম্বর :
একাধিক দাবি নিয়ে দিনহাটা দুই নং ব্লক প্রশাসনের অফিসে ডেপুটেশন ও বিক্ষোভ দেখালো আশা কর্মীরা। বুধবার দুপুর নাগাদ আশা কর্মীদের এক সংগঠনের তরফ থেকে এই কর্মসূচি নেওয়া হয়। বিগত ৯ দিন থেকে কর্ম বিরতিতে সামিল হয়েছেন আশা কর্মীরা। এরফলে গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থায় দেখা দিয়েছে অচলাবস্থা। সে জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন দাবি নিয়ে এবার ফের পথে নামলেন তারা। সেই জন্য ব্লক প্রশাসনের দপ্তরের দ্বারস্থ হয়েছেন এবং ডেপুটেশন ও বিক্ষোভ দেখিয়েছেন তারা।
জানা গিয়েছে, এদিন আশা কর্মীদের সংগঠন পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের পক্ষ থেকে মাসিক ১৫ হাজার টাকা বেতন, আশা কর্মীর মৃত্যু হলে তাদের পরিবারকে ৫ লক্ষাধিক টাকা ক্ষতিপূরণ , মোবাইল ফোনের সম্পূর্ণ খরচসহ বিভিন্ন দাবি গুলি নিয়ে তারা আধিকারিকদের কাছে ডেপুটেশন দেন।

