জলপাইগুড়ি, ২০ জানুয়ারী :
বড় বিপাকে বিডিও প্রশান্ত বর্মন। তার বিডিও র দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হল।রাজগঞ্জের বিডিওর দায়িত্ব দেওয়া হল জয়েন্ট বিডিওকে। রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের চেয়ারে বসলেন রাজগঞ্জের জয়েন্ট বিডিও সৌরভ কান্তি মণ্ডল। গতকালই সুপ্রিমকোর্টে জামিনের আবেদন নাকচ হয়ে যায়। সুপ্রিম কোর্টের নির্দেশের চব্বিশঘণ্টার মধ্যেই বিডিও বদল জলপাইগুড়ি রাজগঞ্জে। সোনা ব্যবসায়ীকে অপহরন ও খুনের মামলায় অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মন কে দায়িত্ব থেকে সরিয়ে দিল প্রশাসন। জয়েন্ট বিডিও সৌরভ কান্তি মন্ডল কে বিডিও র দায়িত্ব পালনের নির্দেশ জলপাইগুড়ি জেলা প্রশাসনের। বিডিও কে সংবর্ধনা দিতে রাজগঞ্জ বিডিও অফিসে পৌছে যান বিধায়ক খগেশ্বর রায়।
গত ২২ ডিসেম্বর সোমবার সকালে রাজগঞ্জের ফাটাপুকুরে সারদামণি হাইস্কুলে মা সারদার ১৭৩- তম আবির্ভাব দিবস উদযাপন করতে গিয়েছিলেন বিডিও। সেই দিনই কোলকাতা হাইকোট জামিনের আবেদন নাকচ হবার পরেই গা ঢাকা দিয়েছেন বিডিও এমনটাই অভিযোগ। এদিকে রাজগঞ্জ ব্লকের প্রশাসনিক প্রধান অফিসে না থাকার কারনে বিপাকে পরেছেন রাজগঞ্জবাসী। আজ পাকাপাকি ভাবে জয়েন্ট বিডিওকে বিডিওর চার্জ দেওয়া হয়।

