শিলিগুড়ি, ২৩ ডিসেম্বর :
নিউ জলপাইগুড়ি থানার পুলিশের হাতে গ্রেফতার এক। অভিযোগ ওই ব্যক্তি চিকিৎসার আছিলায় এক মহিলার সাথে শারীরিক শ্লীলতাহানীর ঘটনা ঘটিয়েছিলেন।শিলিগুড়ির প্রধান নগরের এক মহিলা আট মাস আগে ওই ব্যক্তির কাছে চিকিৎসার জন্য গিয়েছিলেন তখন ওই মহিলার সাথে শ্লীলতাহানীর ঘটনা ঘটায় অভিযুক্ত বলেই অভিযোগ। ৮ মাস আগে ঘটে এই ঘটনা তারপর বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের হয় নিউ জলপাইগুড়ি থানায়। অভিযোগ ধর্ষণ করা হয়েছে ওই মহিলাকে।পাশাপাশি ওই ব্যক্তির সাথে একাধিক মহিলার শারীরিক সম্পর্ক রয়েছে বলে অভিযোগ।এরপর অভিযোগের ভিত্তিতে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ নজরুল ইসলাম নামে ৬১বছর বয়সের ওই বাসিন্দাকে গ্রেফতার করে। অভিযুক্তের ভালোবাসা মোড় এলাকায় চেম্বার ছিল। সোমবার সকালে অভিযোগ দায়ের করেন ঐ মহিলা। এরপর সোমবার বিকালেই গ্রেফতার হন অভিযুক্ত। আজ তাকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।

