শিলিগুড়ি, ৮ জানুয়ারী :
শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের ভীমবারে মতিয়া নদীতে জলে ডুবে মৃত্যু হল এক যুবকের। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। মৃত যুবকের নাম জিৎ সরকার (১৭)। সে দার্জিলিং জেলার ভিমবারের ঘোষপাড়া এলাকার বাসিন্দা। জানা গিয়েছে ওই যুবক নদীতে গিয়েছিল। এর পর আচমকাই নদীতে পড়ে জলে ডুবে যায়। এই দেখে স্থানীয়রা তড়িঘড়ি ওই যুবককে উদ্ধার করে। এবং ওই যুবককে বিধাননগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এই খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে যায় বিধাননগর থানার পুলিশ। এরপর পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। এই ঘটনার পরেই শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। বিধান নগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যে এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজ করা হয়েছে। মৃতদেহটির ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। অপরদিকে স্থানীয়রা জানিয়েছেন কিভাবে ওই যুবকের মৃত্যু হলো তা গোটা ঘটনার তদন্ত শুরু করুক পুলিশ।

