দিনহাটা, ৫ এপ্রিল :
দিনহাটা আদালত সূত্রে জানা গিয়েছে, দুই রাউন্ড গুলি ও আগ্নেয়াস্ত্র সহ দিনহাটা থানার পুলিশের হাতে গ্রেফতার মেঘালয়ের এক যুবকের পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিনহাটা আদালতের। জানা যায়, দিনহাটা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গতকাল শুক্রবার রাতে ছোট ফলিমাড়ী এলাকায় সন্দেহ ভাজন এক ব্যক্তিকে আটক করে। তাকে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও দুটি গুলি উদ্ধার করে। পুলিশ জানতে পারে আজিনুর শেখ নামের ওই ব্যক্তির বাড়ী মেঘালয়ের ভাঙ্গের পাড় এলাকায়। তার কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি ধৃত যুবক, এদিন শনিবার তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে দিনহাটা আদালতে পেশ করে পুলিশ। কোথা থেকে ভিন রাজ্যের ওই যুবক আগ্নেয়াস্ত্রটি পেল কোথায় নিয়ে যাচ্ছিল তদন্তের স্বার্থে পুলিশি হেফাজতের আবেদন করেন আদালতে। বিচারক তার জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

