তুফানগঞ্জ, ২ ফেব্রুয়ারী :
মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে পরীক্ষা শুরুর কিছুক্ষণ আগে গ্যাস সিলিন্ডার ব্লাস্টের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো তুফানগঞ্জ নাককাটি হাই স্কুলে। ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে পরীক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তুফানগঞ্জ থানার পুলিশ এবং দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন। জানা গেছে, বলাভূত হাইস্কুল, বিদ্যাসাগর হাই স্কুল এবং কৃষ্ণপুর হাই স্কুলের ২১০ জন মাধ্যমিক পরীক্ষার্থী এই স্কুলে পরীক্ষা দিচ্ছেন। সবেমাত্র কিছু পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছেন সেই মুহূর্তে ভয়াবহ বিস্ফোরণ। যদিও কারো কোন ক্ষয়ক্ষতি হয়নি।

