কোচবিহার, ২৭ জানুয়ারী :
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কোচবিহার জেলার স্বনির্ভর গোষ্ঠীর হস্তশিল্পের মেলার উদ্বোধন হলো মঙ্গলবার বিকেল চারটায়। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উপস্থিত ছিলেন জেলাশাসক রাজু মিশ্রা, জেলা সভাধিপতি সুমিতা বর্মন, উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ, জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক, এনবিএসটিসির চেয়ারম্যান পার্থ প্রতিম রায় সহ অন্যান্যরা। ৫০ টি স্টলের উদ্বোধন হলো আজ। কোচবিহার রাসমেলা ময়দানে আগামী দশ দিনব্যাপী চলবে এই সৃষ্টির শ্রী মেলা। এই মেলায় মহিলারা নিজেদের হাতের কাজ তুলে ধরেছে এবং বিভিন্ন ধরনের স্টল বসেছে এই মেলায়

