শিলিগুড়ি, ৬ ফেব্রুয়ারী :
কলকাতার মেয়র ববি হাকিমকে নিয়ে লাগাতার অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেই চলছেন মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। কোন সময় তাকে পোল্ট্রি মুরগী কখনও বা মুর্শিদাবাদে এলে তাকে প্রানে মারার হুমকি দিয়েছেন তিনি।
তার এই মন্ত্যব্যর বিরোধিতায় সরব হল
অল ইন্ডিয়া মাইনরিটি অর্গানাইজেশন। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে সংগঠনের চেয়ারম্যান নাসির আহমেদ পালটা চ্যালেঞ্জ ছোরেন হুমায়ুন কবিরের বিরুদ্ধে। তিনি জানান যদি হুমায়ুন কবির তার মন্ত্যব্য প্রত্যাহার করে প্রকাশ্য ক্ষমা না চান তাহলে তার বিরুদ্ধে লাগাতার গনতান্ত্রিক উপায়ে আন্দোলন করা হবে।

