আলিপুরদুয়ার, ৪ ফেব্রুয়ারী :
সাঁতালি এলাকায় বনদফতরের পাতা খাঁচায় খাঁচাবন্দী হল একটি পূর্ণবয়ষ্ক লেপার্ড।
বেশ কিছু দিন এলাকায় লেপার্ডের আনাগোনা লক্ষ্য করছিল এলাকার বাসিন্দারা। লেপার্ডের হানায় জখম ও হয়েছিল এক বাসিন্দা।
পরবর্তীতে বনদফতরের থেকে এলাকায় খাঁচা বসানো হয়। আর সেই খাঁচায় আজ খাঁচাবন্দি হয় লেপার্ড। স্থানীয়রা খাঁচাবন্দী লেপার্ড দেখতে পেয়ে বনদফতরে খবর দেয়। ঘটনাস্থলে বনকর্মীরা পৌছে খাঁচাবন্দী লেপার্ড উদ্ধার করে।

