দিনহাটা, ১০ জানুয়ারী :
বড়নাটাবাড়ী মাল্লিরহাট এলাকায় এক ব্যক্তির বাড়িতে খরের গাদায় আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে
শনিবার নাগাদ দিনহাটা ১ নং ব্লকের গোসানীমাড়ী ২ নং গ্রাম পঞ্চায়েতের বড় নাটাবাড়ী মাল্লির হাট এলাকার, ফজলে মিয়া নামের এক ব্যাক্তির খরের গাদায় আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । এলাকার লোকজন আগুন দেখতে পেয়ে আগুন নেভানোর কাজে হাত লাগান। পরে এলাকার লোকজন দিনহাটা দমকলে খবর দিলে পড়ে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কি ভাবে আগুন লাগলো তা এখনো জানা যায়নি। ওই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

