জলপাইগুড়ি,১৩ আগস্ট :
য়ুষ্মান সপ্তাহ ও ‘টিবি মুক্ত ভারত’ কর্মসূচিকে সামনে রেখে বৃহস্পতিবার জলপাইগুড়িতে স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে একটি সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়। জলপাইগুড়ি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে র্যালিটি।
র্যালিতে অংশ নেন নার্সিং পড়ুয়ারা, ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)-এর সদস্য চিকিৎসকরা, পাশাপাশি শহরের একাধিক নার্সিংহোমের কর্তৃপক্ষ ও স্বাস্থ্যকর্মীরা। হাতে প্ল্যাকার্ড ও পোস্টার নিয়ে টিবি রোগ প্রতিরোধ, সচেতনতা এবং সুস্থ জীবনযাপনের বার্তা দেওয়া হয়।
র্যালি থেকে সাধারণ মানুষকে টিবির উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আবেদন জানানো হয়। উদ্যোক্তাদের বক্তব্য, টিবি একটি প্রতিরোধযোগ্য ও নিরাময়যোগ্য রোগ। তাই রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সময়মতো চিকিৎসা গ্রহণ অত্যন্ত জরুরি।
টিবি মুক্ত ভারত গড়ে তুলতে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন বলেও জানান আয়োজকরা। তাঁদের দাবি, টিবিমুক্ত ভারতবর্ষ গড়ে উঠলে একটি সুস্থ ও সচেতন ভারত তৈরি করা সম্ভব হবে।

