১২/০৪/২৬,কোচবিহার
প্রচারে বেরিয়ে ফের বাঁধার মুখে কোচবিহার দক্ষিণের বিজেপি প্রার্থী রথীন্দ্রনাথ বোস। কাঠগড়ায় তৃণমূল কংগ্রেস। বিজেপি কর্মীদের মারধর করা হয়েছে বলেও অভিযোগ। জানা গিয়েছে, রবিবার বিজেপি প্রার্থী রথীন্দ্রনাথ বোস ঘুঘুমারি অঞ্চলে প্রচারে গেলে তাকে কালো পতাকা দেখানো হয় বলে অভিযোগ। সেই সময়ের সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই দলের কর্মী সমর্থকরা । বিজেপির দাবি এই ঘটনায় বেশ কয়েকজন কর্মীর সমর্থক আহত হয়েছেন । ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী ।

