১১/০৪/২৬, কোচবিহার
বিজেপি পঞ্চায়েতের বাড়িঘর ভাঙচুর ওঁ তাঁর স্ত্রীকে হেনস্থার অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে কোচবিহার ১ নং ব্লকের চান্দামারী বৈরাতি এলাকায়। আক্রান্ত বিজেপির পঞ্চায়েত সদস্য মহেশ্বর বর্মন এবং তার স্ত্রী সুমিতা রায় বর্মন। শনিবার এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোতোয়ালি থানা ঘেরাও করে বিজেপি।
তাঁদের অভিযোগ, শনিবার তাঁদের বাড়িতে কোচবিহার দক্ষিণ বিধানসভার বিজেপি প্রার্থী রথীন্দ্র নাথ বসুর একটি আলোচনা সভা ছিল। সেই মতো শুক্রবার রাত থেকে সভার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। অভিযোগ এর মাঝেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা তাঁদের বাড়িতে আক্রমণ করেন। সেই সময় বিজেপি পঞ্চায়েত সদস্য মহশ্বর বর্মন বাড়িতে ছিলেন না। তার অবর্তমানে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা স্ত্রী ও ১০ বছরের পুত্রের সামনে সমস্ত বাড়িঘর ভাঙচুর করে। বিজেপি পঞ্চায়েতের স্ত্রীকে হেনস্থা করা হয় বলেও অভিযোগ । ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবি করেছে তারা।

