মাথাভাঙ্গা, ২০ জানুয়ারী :
বিজেপি নেতা রাহুল সিনহার সভায় যোগদান করতে যাবার আগেই বাধা বিজেপি কর্মীদের। বিজেপি কর্মীদের উপর চড়াও হবার পাশাপাশি বিজেপি কর্মীদের গাড়ির উপর চড়াও তৃণমূলের কর্মীরা। ঘটনাকে কেন্দ্র করে বেশ চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাটি ঘটে মাথাভাঙ্গা দুই নং ব্লকের হিন্দুস্তান মোড় এলাকায়। এদিকে আগে থেকেই ঝামেলা হবার খবর পেয়ে এলাকায় মোতায়েন ছিল মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার সহ বিশাল পুলিশ বাহিনী। যদিও পুলিশের তৎপরতায় বিজেপি কর্মীদের গাড়িগুলোকে সেখান থেকে সভার উদ্দেশ্যে পাঠানো হয়।
কিন্তু পরবর্তীতে আরও আসা কিছু বিজেপি কর্মীর গাড়ি তৃণমূলের বাধার মুখে পড়ে ফেরত যেতে বাধ্য হয়। যদিও বিজেপির দাবি তৃণমূল যতই বাধা সৃষ্টি করুক যেমন করেই হোক তারা সভায় পৌঁছাবেন।
এদিকে তৃণমূলের দাবি এস,আই,আর এ হয়রানি হয়ে সাধারণ মানুষ বিক্ষোভ দেখিয়েছে।
তবে এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে, সেইসাথে এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনীও।

