শিলিগুড়ি,২ জুন
শিলিগুড়ি পৌরনিগমের মেয়র পারিষদ দিলীপ বর্মনের পরিবর্তে ক্রীড়া ও housing for all ট্রেড লাইসেন্স বিভাগের নতুন মেয়র পারিষদ হিসেবে আজ শপথ গ্রহণ করলেন সঞ্জয় পাঠক। মেয়র গৌতম দেবের উপস্থিতিতে পৌরনিগমে অনুষ্ঠিত হয় শপথগ্রহণ অনুষ্ঠান।
শপথ নেওয়ার পর মেয়র, কমিশনার এবং মেয়র পারিষদের একাধিক সদস্য সঞ্জয় পাঠককে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। নতুন দায়িত্ব পাওয়ায় তাঁকে উষ্ণ অভ্যর্থনাও জানানো হয়।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সঞ্জয় পাঠক বলেন, “আজ থেকে নতুন দায়িত্ব আমার কাঁধে এল। এই দায়িত্ব আমি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালন করব। শিলিগুড়িবাসীর জন্য কাজ করাই আমার প্রধান লক্ষ্য। ক্রীড়া ও ট্যাক্স বিভাগের সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানব, বুঝব এবং বিভাগের কাজ সঠিকভাবে পরিচালনার জন্য সর্বদা নজর রাখব।”
তিনি আরও বলেন, মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়ে পৌরনিগমের পরিষেবাকে আরও উন্নত করতে তিনি সর্বতোভাবে চেষ্টা করবেন। নতুন দায়িত্ব গ্রহণের পর থেকেই কাজ শুরু করার বার্তাও দেন তিনি।

