on Air Now
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Reading: ফুটবল খেলাকে কেন্দ্র করে রক্তাক্ত পরিণতি, বন্ধুর ছুরির আঘাতে কিশোরের মৃত্যু; বারুইপুর হাসপাতালে বিক্ষোভ, রাতভর অবরোধ
Sign In
  • Join US
on Air Nowon Air Now
Font ResizerAa
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Search
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Have an existing account? Sign In
Follow US
© All Rights Reserved.
রাজ্য

ফুটবল খেলাকে কেন্দ্র করে রক্তাক্ত পরিণতি, বন্ধুর ছুরির আঘাতে কিশোরের মৃত্যু; বারুইপুর হাসপাতালে বিক্ষোভ, রাতভর অবরোধ

Online Desk
Last updated: July 7, 2026 2:31 pm
By Online Desk
3 Min Read
Share
SHARE

বারুইপুর, ৭ জুলাই:

 

দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে তুচ্ছ বচসার জেরে এক কিশোরকে ছুরি মেরে খুনের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত কিশোরের বয়স ১৬ বছর। অভিযোগ, খেলাকে কেন্দ্র করে বিবাদের পর তিন বন্ধু মিলে তার বুকে ছুরি বসিয়ে দেয়। গুরুতর জখম অবস্থায় তাকে দ্রুত বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

ঘটনাটি ঘটেছে বারুইপুরের উকিলপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যাবেলায় একদল কিশোর ফুটবল খেলছিল। সেই সময় খেলাকে কেন্দ্র করে তাদের মধ্যে বচসা শুরু হয়। প্রথমে কথা কাটাকাটি হলেও পরে তা হাতাহাতিতে গড়ায়। অভিযোগ, সেই সময় ধারালো অস্ত্র দিয়ে ১৬ বছরের ওই কিশোরের বুকে আঘাত করা হয়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি।

ঘটনার পর দ্রুত তদন্তে নেমে তিন অভিযুক্তকে আটক করে বারুইপুর থানার পুলিশ। তবে আরও দুই অভিযুক্ত এখনও পলাতক বলে জানা গিয়েছে। আটক তিনজনকে নিরাপত্তার স্বার্থে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে এসে একটি সুরক্ষিত কক্ষে রাখা হয়।

এই খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে ভিড় জমাতে শুরু করেন নিহত কিশোরের পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন এবং স্থানীয় বাসিন্দারা। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু হয়। উত্তেজিত জনতা হাসপাতালের ভিতরে ঢুকে আটক অভিযুক্তদের টেনে বের করারও চেষ্টা করে বলে অভিযোগ। তবে কেন্দ্রীয় বাহিনী এবং বারুইপুর থানার বিশাল পুলিশ বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিরাপত্তা বলয় ভেঙে অভিযুক্তদের কাছে পৌঁছতে পারেননি বিক্ষোভকারীরা।

পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে বারুইপুর হাসপাতালের সামনে কুলপি রোড অবরোধ করেন বিক্ষোভকারীরা। রাত সাড়ে ৯টা থেকে শুরু হওয়া অবরোধের জেরে দীর্ঘক্ষণ যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। রাস্তার দু’ধারে আটকে পড়ে বহু যানবাহন এবং ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। প্রায় রাত ১২টা পর্যন্ত অবরোধ চলার পর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়।

উত্তেজনা ছড়িয়ে পড়ায় গোটা হাসপাতাল চত্বরে মোতায়েন করা হয় কয়েকশো পুলিশকর্মী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। হাসপাতাল এবং আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয় যাতে নতুন করে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে।

এদিকে ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছন বিজেপির স্থানীয় নেতৃত্বও। উপস্থিত ছিলেন বারুইপুর শহর মণ্ডলের সভাপতি গৌতম চক্রবর্তী এবং বিজেপির রাজ্য নেতা উত্তম কর। তাঁরা নিহতের পরিবারের সঙ্গে কথা বলেন এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

পুলিশ জানিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে। পলাতক দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। কী কারণে সামান্য ফুটবল খেলাকে কেন্দ্র করে এমন নৃশংস ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় এলাকাজুড়ে শোক ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

You Might Also Like

রয়েলটি থাকা সত্ত্বেও পাথর বোঝাই ডাম্পার আটক, বক্সিরহাটে পুলিশের ভূমিকা ঘিরে বিতর্ক
একদিনে আবগারি দপ্তরের জোড়া সাফল্য, পাচারের আগেই উদ্ধার বিপুল পরিমাণ সিকিম মদ;গ্রেপ্তার ১
বচসার জেরে শ্বশুর খুন! অভিযুক্ত জামাই পলাতক, চাঞ্চল্য দিনহাটায়
ফুলবাড়িতে ডোবায় স্নান করতে নেমে মর্মান্তিক মৃত্যু ১১ বছরের কিশোরের,জলাশয়গুলির নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।
আবাসের ঘর পাইয়ে দেওয়ার নামে কাটমানি! পঞ্চায়েত সদস্যের বাড়ি ঘেরাও , টাকা ফেরতের হুঁশিয়ারি গ্রামবাসীদের
TAGGED:#deathbaruipur
Share This Article
Facebook Email Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

More Popular from ON AIR NOW

উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

By Online Desk
1 Min Read

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

By Online Desk
আবহাওয়াউত্তরবঙ্গকোচবিহাররাজ্য

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপের প্রভাবে শুক্রবার দক্ষিণবঙ্গে ভারী, উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা

By Online Desk
3 Min Read
- Advertisement -
Ad image
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

চুরি হয়ে যাওয়ায ভেড়া খুঁজতে খুঁজতে ভেড়ার ডাক শুনে পঞ্চানন মোড়ে একটি বাড়িতে ঢুকতেই নজরে আসে…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

গোটা রাজ্য জুড়ে বিগত কয়েকদিন ধরে চলছে এক অশান্তির বাতাবরণ। মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় হিংসার প্রতিচ্ছবি।…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে বাংলাদেশের ইলিশ

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। উৎসব পার্বণ মানেই খাওয়া-দাওয়ার মেতে ওঠেন ভোজন রসিক বাঙ্গালী সমাজ। যেকোনো…

By Online Desk
on Air Now

ON AIR NOW একটি বিশ্বস্ত ও আধুনিক বাংলা নিউজ প্ল্যাটফর্ম, যেখানে প্রতিদিনের সর্বশেষ খবর, জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, রাজনীতি, বিনোদন, খেলাধুলা সহ নানা বিষয়ে দ্রুততম ও নির্ভুল আপডেট পাঠকদের সামনে তুলে ধরা হয়। সত্য, নিরপেক্ষতা ও সাংবাদিকতার নৈতিকতাই আমাদের মূল অঙ্গীকার।

Categories

Quick Links

ON AIR NOW All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?