আলিপুরদুয়ার, ৯ ফেব্রুয়ারী :
বিজেপির বিকষিত পশ্চিমবঙ্গ সঙ্কল্পপত্র পরামর্শ সংগ্ৰহ অভিযান আজ থেকে কালচিনি বিধানসভায় আনুষ্ঠানিক ভাবে শুরু হল। কালচিনি বিধায়ক কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কর্মসূচীর সূচনা করেন বিজেপির কালচিনি বিধায়ক বিশাল লামা।
এদিন বিধায়ক জানান আমাদের নির্বাচনী ইশতেহার যাকে আমরা সঙ্কল্প পত্র বলি সেটা বের হবে তার পূর্বে জনগণের থেকে পরামর্শ নেবো। এজন্য একটি পোষ্ট কার্ড তৈরি হয়েছে সেই পোষ্ট কার্ড নিয়ে বিজেপি কর্মীরা বুথে বুথে যাবে এবং জনগণের কাছে দেবে জনগণ নিজের পরামর্শ দেবে এবং তার ভিত্তিতেই আমাদের সঙ্কল্প পত্র তৈরি হবে। এছাড়া একটি টোল ফ্রি নম্বর ও আছে সেই নম্বরে ফোন করেও জনগণ পরামর্শ দিতে পারে। আজ কালচিনি এলাকায় অনেক জনগণ পোষ্ট কার্ডের মাধ্যমে নিজের মতামত দেন।

