কোচবিহার, ১৯ মে :
কোচবিহার সাগরদিঘি থেকে উদ্ধার হলো এক অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ। মঙ্গলবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় সাগরদিঘি চত্বরে। স্থানীয় কয়েকজন প্রথমে মৃতদেহটি ভাসতে দেখে দীঘির জলে। এরপর পুলিশের খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। তবে কে ওই ব্যক্তি , কি তার পরিচয়, কিভাবেই বা এই দুর্ঘটনা ঘটলো তা এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে অনুমান দীঘিতে স্নান করতে নেমেই তার মৃত্যু হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ ।

