on Air Now
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Reading: তিন বছর পর ফের চালু হতে চলেছে সীমান্ত উন্নয়ন তহবিল, স্বস্তির হাওয়া তুফানগঞ্জের সীমান্ত এলাকায়
Sign In
  • Join US
on Air Nowon Air Now
Font ResizerAa
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Search
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Have an existing account? Sign In
Follow US
© All Rights Reserved.
tufannganjউত্তরবঙ্গকোচবিহারদেশরাজনীতিরাজ্য

তিন বছর পর ফের চালু হতে চলেছে সীমান্ত উন্নয়ন তহবিল, স্বস্তির হাওয়া তুফানগঞ্জের সীমান্ত এলাকায়

Online Desk
Last updated: May 29, 2026 9:05 pm
By Online Desk
2 Min Read
Share
SHARE

তুফানগঞ্জ , ২৯ মে

তুফানগঞ্জের সীমান্ত এলাকায় স্বস্তির হাওয়া।

দীর্ঘ তিন বছর বন্ধ থাকার পর অবশেষে ফের চালু হতে চলেছে সীমান্ত এলাকা উন্নয়ন তহবিল (BADP)। এই খবরে নতুন করে আশার আলো দেখছেন তুফানগঞ্জের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা। এ নিয়ে শুক্রবার তুফানগঞ্জ-১ ব্লকের দেওচড়াই গ্রাম পঞ্চায়েতের ঘোনাপাড়া বিএসএফ ক্যাম্পে সীমান্ত এলাকার উন্নয়ন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে তুফানগঞ্জের বিধায়ক, তুফানগঞ্জ মহকুমা শাসক, বিভিন্ন সরকারি দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক, বিএসএফ কর্তৃপক্ষ এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

এই বৈঠকে গ্রামবাসীরা তাঁদের দীর্ঘদিনের বাস্তব সমস্যাগুলি প্রশাসনের সামনে তুলে ধরেন। উঠে আসে সীমান্তের কাঁটাতার লাগোয়া রাস্তাগুলির বেহাল দশা, তীব্র নদীভাঙন, পানীয় জলের সমস্যা, স্কুলের সীমানা প্রাচীর ও শৌচালয়ের অভাবের মতো একাধিক জ্বলন্ত বিষয়। বিএসএফ কর্তৃপক্ষের পক্ষ থেকেও সীমান্ত এলাকায় টহলদারি রাস্তাগুলির দ্রুত উন্নয়নের প্রয়োজনীয়তার কথা জানানো হয়। সব শুনে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে, প্রস্তাবিত কাজের তালিকায় সীমান্তবর্তী রাস্তা সংস্কার, সেতু ও কালভার্ট নির্মাণ, নদীভাঙন রুখতে বোল্ডারের বাঁধ তৈরি, স্বাস্থ্যকেন্দ্র ও আইসিডিএস কেন্দ্রের ঘর নির্মাণ এবং স্কুলে পানীয় জল ও শৌচালয় তৈরির বিষয়গুলি রাখা হচ্ছে। মহকুমা শাসকের নির্দেশে পূর্ত, সেচ ও বিদ্যুৎ দপ্তরকে দ্রুত এলাকা পরিদর্শন করে আগামী দু’দিনের মধ্যে প্রকল্পগুলির প্ল্যান ও এস্টিমেট রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গোটা দেশে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে পরিচালিত বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় সীমান্তবর্তী রাজ্যগুলিকে বিশেষ বরাদ্দ দেওয়া হয়ে থাকে, যেখানে সীমান্ত থেকে ১০ কিলোমিটার এলাকার মধ্যে উন্নয়নমূলক কাজ করা সম্ভব। কোচবিহার জেলার ১২টি ব্লকের মধ্যে তুফানগঞ্জ-১ সহ মোট ৮টি ব্লক এই প্রকল্পের আওতায় পড়ে। এর আগে ২০২০-’২১ অর্থবর্ষে ৩৮টি প্রকল্পের জন্য প্রায় ৯ কোটি ৮৭ লক্ষ টাকা বরাদ্দ হলেও, ২০২২ সালের পর থেকে আর কোনও অর্থ আসেনি। এবার নতুন করে আগামী ১ জুন থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে সেই টাকা ছাড়ের প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে।

বৈঠক শেষে বিধায়ক মালতি রাভা জানান, সীমান্ত এলাকা উন্নয়নের তহবিল খুব তাড়াতাড়ি মিলবে এবং কোন কাজগুলি অগ্রাধিকারের ভিত্তিতে আগে করা হবে, তার তালিকা প্রস্তুত করতেই এই বৈঠকের আয়োজন করা হয়েছিল। প্রশাসনের আধিকারিকরা দ্রুত বাজেট প্রস্তুত করে জমা দিলে সেই টাকা নিয়ে এসে কাজ শুরু করা হবে।

You Might Also Like

জলপাইগুড়িতে আইএনটিটিইউসি’র প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে আয়োজিত হলো এক কর্মসূচি।
জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সদর হাসপাতালের মাদার অ্যান্ড চাইল্ড হাবে সদ্যজাত শিশুর মাথা নিয়ে ঘুরছে পথ পুকুর।
মহাকাল মহাতীর্থের শিলান্যাস মঞ্চে উন্নয়নের ঝাঁপি খুললেন মুখ্যমন্ত্রী
শিলিগুড়িতে ‘বন্দে মাতরম যাত্রা’, ১০০% ভোটদানের বার্তা ছাত্র-যুবদের
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সিঁদুর গাছের চারা রোপন করলেন প্রধানমন্ত্রী
Share This Article
Facebook Email Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

More Popular from ON AIR NOW

উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

By Online Desk
1 Min Read

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

By Online Desk
tufannganjউত্তরবঙ্গকোচবিহারদেশরাজনীতিরাজ্য

তিন বছর পর ফের চালু হতে চলেছে সীমান্ত উন্নয়ন তহবিল, স্বস্তির হাওয়া তুফানগঞ্জের সীমান্ত এলাকায়

By Online Desk
2 Min Read
- Advertisement -
Ad image
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

চুরি হয়ে যাওয়ায ভেড়া খুঁজতে খুঁজতে ভেড়ার ডাক শুনে পঞ্চানন মোড়ে একটি বাড়িতে ঢুকতেই নজরে আসে…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

গোটা রাজ্য জুড়ে বিগত কয়েকদিন ধরে চলছে এক অশান্তির বাতাবরণ। মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় হিংসার প্রতিচ্ছবি।…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে বাংলাদেশের ইলিশ

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। উৎসব পার্বণ মানেই খাওয়া-দাওয়ার মেতে ওঠেন ভোজন রসিক বাঙ্গালী সমাজ। যেকোনো…

By Online Desk
on Air Now

ON AIR NOW একটি বিশ্বস্ত ও আধুনিক বাংলা নিউজ প্ল্যাটফর্ম, যেখানে প্রতিদিনের সর্বশেষ খবর, জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, রাজনীতি, বিনোদন, খেলাধুলা সহ নানা বিষয়ে দ্রুততম ও নির্ভুল আপডেট পাঠকদের সামনে তুলে ধরা হয়। সত্য, নিরপেক্ষতা ও সাংবাদিকতার নৈতিকতাই আমাদের মূল অঙ্গীকার।

Categories

Quick Links

ON AIR NOW All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?