২২/০৫/২০২৫
ওয়েব ডেস্ক:
বিগত ১৯ তারিখ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিন দিনের জন্য উত্তরবঙ্গ সফরে আসেন। সেদিনই শিলিগুড়ি শহরের দীনবন্ধু মঞ্চে উত্তরবঙ্গ বিজনেস মিটে অংশগ্রহণ করেন বাংলার মুখ্যমন্ত্রী। সেই বিসনেস সাবমিটে সমস্ত জেলার প্রতিনিধিদেরকে বক্তব্য রাখতে দেওয়া হয় মুখ্যমন্ত্রীর সামনে। সেদিন কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুরজ ঘোষ বক্তব্য রাখতে গিয়ে কোচবিহার ভবানীগঞ্জ বাজারের কর পানীয় জল বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন মমতা ব্যানার্জির সামনে। এরপর বাংলার মুখ্যমন্ত্রী সেই বিষয়গুলো খতিয়ে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন। তবে এই ঘটনার পরবর্তীতেই কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের সাথে জেলা ব্যবসায়ী সমিতির দন্দ প্রত্যক্ষ হয়ে ওঠে সকলের সামনে। এরপর বিগত একুশে মে বুধবার বাংলার মুখ্যমন্ত্রীর কাছে বক্তব্য রাখেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ এবং কর নিয়ে যে অভিযোগ উঠেছিল সেটা নিয়ে ফাইল সমেত পৌঁছে যান মুখ্যমন্ত্রীর কাছে। শুধু তাই নয় এরপর কোচবিহারে ফিরে এসে বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক মন্তব্য করেন চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। তিনি বলেন চেম্বার অফ কমার্সের প্রতিনিধিকে বক্তব্য রাখতে বলেছিলেন । সেখানে কিভাবে ব্যবসায়ী সমিতি বক্তব্য রাখতে উঠে দাঁড়ালো এবং ভবানীগঞ্জ বাজার নিয়ে মিথ্যে কথা বলল তা বুঝতে পারছি না ।তবে বিশিষ্টজনেরা মনে করছেন কোচবিহার পৌরসভা এবং জেলা ব্যবসায়ী সমিতির মতবিরোধের জেরে সাধারন ব্যবসায়ীর উন্নয়নের কাজ থমকে দাঁড়াবে না তো। কি জানিয়েছেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ তা আমরা শুনে নেব

