আলিপুরদুয়ার, ২২ মার্চ :
আলিপুরদুয়ার জেলাতে ২৭ টি স্পর্শকাতর বুথ আছে আরো থাকলে সেগুলো মার্ক করা হবে এবং উপরে পাঠানো হবে আর সেগুলো কমানোর চেষ্টা করা হচ্ছে বলে জানান আলিপুরদুয়ার পুলিশ সুপার অমিত কুমার সাউ। এদিন আলিপুরদুয়ার জেলার প্রতিটি থানা এলাকায় রুট মার্চে অংশগ্রহণ করে পুলিশ সুপার জনগণের সাথে কথা বলে।
পুলিশ সুপার জানান জেলায় এখন ওবধি সাত কোম্পানি কেন্দ্রীয় বাহীনি এসেছে আরো আসবে।
জেলাতে মোট ষোলো খানা নাকা চেকিং পয়েণ্ট আছে ভুটান সীমান্ত এলাকায় চেকিং পয়েণ্ট আছে।
পুলিশ সুপার জানান সকাল বিকেল রুটমার্চ চলছে আর শান্তিপূর্ণ নির্বাচন করতে আমরা বদ্ধপরিকর।

