দিনহাটা, ৪ এপ্রিল :
ট্রাক্টরে চেপে এসে মনোনয়নপত্র জমা দিতে এলেন দিনহাটা ও সিতাই কেন্দ্রের বামফ্রন্টের প্রার্থী বিকাশ মণ্ডল ও অরুন কুমার বর্মা। শনিবার দুপুর নাগাদ দিনহাটা শহরে এক মিছিল করে বামেদের দুই প্রার্থী এসে পৌঁছন দিনহাটা মহকুমা শাসক দপ্তরের সামনে। কৃষকদের স্বার্থে লড়াই করতে ট্রাক্টরে চেপে মনোনয়নপত্র জমা দিতে আসেন তারা। এদিন তাদের সাথে ফরওয়ার্ড ব্লক ও সিপিআইএমের কোচবিহার জেলার নেতৃত্ব উপস্থিত ছিল। আগামী দিনে জয়ের ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী বামেদের দুই প্রার্থী। এদিকে মনোনয়নপত্র জমা দেওয়া কে কেন্দ্র করে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় দিনহাটা মহকুমা শাসক দপ্তর। রাজ্য পুলিশের বাহিনীর পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও দেখা যায় সেখানে। সব মিলিয়ে এদিন বামেদের মনোনয়ন জমা দেওয়া কিরে একেবারে অন্য চিত্র দেখা যায় মহাকুমা শাসক দপ্তর চত্বরে।

