আলিপুরদুয়ার, ৯ ফেব্রুয়ারী :
আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের কাজে রাজ্য জুড়ে ভুড়ি ভুড়ি অভিযোগ সামনে আসছে। এই প্রকল্পে দশ লক্ষ টাকার কাজ হচ্ছে প্রতিটি বুথে আর এই কাজ গুলো নিম্ন মানের কাজ হচ্ছে বলে অভিযোগ আসছে। এই কাজে দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ উঠে আসছে।
এমনি এক অভিযোগ উঠে এল আটিয়াবাড়ি চা বাগানের মুন্সি লাইন এলাকা থেকে ঐ এলাকায় দুটো কালভার্ট নির্মাণ হয়েছে কিন্ত নির্মাণ হওয়ার সাত দিনের মধ্যেই ভেঙ্গে গেছে কালভার্ট ভেঙ্গে গেছে দুটো কালভার্ট ভেঙ্গে গেছে সাতদিনের মাথায়। বাসিন্দাদের অভিযোগ নিম্ন মানের সামগ্ৰী দিয়ে কাজ হয়েছে। পাতলা লোহার রড দেওয়া হয়েছে এমনকি সিমেন্ট বেশি দেওয়া হয় নাই এজন্য নির্মাণের সাত দিনের মধ্যে ভেঙ্গে কালভার্ট গুলো।
এই বিষয়ে বিজেপি নেতা রাজেশ বারলা জানান সব এলাকায় কাজ গুলো নিম্ন মানের হচ্ছে। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে যত কাজ হচ্ছে নিম্নমানের হচ্ছে।
এই বিষয়ে তৃণমূল নেতা ঘুরন মাহালি জানান আমরা এই বিষয়ে বিডিও অফিসে অভিযোগ করবো। কাজ যাতে ভালো ভাবে হয় এজন্য আমরা অভিযোগ করবো। কাজে দুর্নীতি বরদাস্ত করা হবেনা।

